১১:৫২ পি.এম
দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ক্যাডার কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে দিনব্যাপী এ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। তিনি দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার সার্ভিসের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাহেলা পারভীন।
অনুষ্ঠানে "বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশন" বিষয়ক মূল প্রবন্ধ (Paper Presentation) উপস্থাপন করেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান জনাব মোঃ জাহিদ হাসান তালুকদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী আজম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এবং ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মিজ ফারহানা ইয়াসমিন। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জনাব মোঃ হাবিবুর রহমান, মিসেস জান্নাতুল ফেরদৌস, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ হুমায়ুন কবিরসহ কারিগরি শিক্ষা খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
বক্তারা বলেন, বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন জটিলতার সমাধান, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্য জোরদার এবং কার্যকর একটি জাতীয় কমিটি গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অ্যাসোসিয়েশনের কার্যক্রম দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন