০৬:১৩ পি.এম
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১২ জন রোগী।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫, চট্টগ্রাম বিভাগে ৭৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬, খুলনা বিভাগে ৮৪, ময়মনসিংহ বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ২৮ এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন রোগী। এর মধ্যে চলতি মাসে ৮ হাজার ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, চলতি বছরে ডেঙ্গুর কারণে ৪৭ জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে চলতি মাসে ২৯ জন মারা গেছেন। জানুয়ারি মাসে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন