০৭:২৮ পি.এম
সিরাজগঞ্জ, ৪ আগস্ট: প্রায় পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন অতিক্রম করে, এই রুটে প্রথম ট্রেন হিসেবে চলাচল করে।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি শহীদ এম মনসুর আলী স্টেশনের পশ্চিম পাশে লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
এ কারণে যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত ১৮টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে, উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকে লাইচ্যুত বগিটি সরিয়ে ফেলার পর উদ্ধারকাজ সম্পন্ন করে উদ্ধারকারী দল। পরে রেললাইন সচল হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন