০৪:৪৮ পি.এম
মোহসেন রেজাই, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব, মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের ‘পরাজয়ের’ ফলে বিশ্বব্যবস্থা পরিবর্তিত হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে উল্লেখ করেন, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়কার যুক্তরাষ্ট্র নয়। বরং যুদ্ধের বিজয়ী নয়, পরাজিত একটি দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র।’
রেজাই আরও বলেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবিগুলো দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু
১৯৪৩ সালে অনুষ্ঠিত তেহরান সম্মেলনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার নেতারা একত্রিত হয়েছিলেন। ওই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল সমন্বয় করা।
অন্যদিকে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইয়াল্টা সম্মেলনে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিন একত্রিত হন।
ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়, যার নেতৃত্ব পরবর্তী সময়ে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অনুমোদনে চীনা সামরিক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ লাখ এআই চিপ রপ্তানি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন