১০:০৫ পি.এম
সাভার পৌর ছাত্রদলের বিতর্কিত সভাপতি আরমান হোসেন বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনার ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি বার্তায় তাঁকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।
বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, পূর্বে ছাত্রদল নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে সাভারের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ একাধিক অপকর্মের অভিযোগ ওঠে, যা ছাত্রদলের জন্য তীব্র সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের পরিকল্পনা
তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে, বিশেষ করে সাভারের রেডিও কলোনি এলাকায় ঘটে যাওয়া ডাব কান্ড উল্লেখযোগ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন