০৩:৫৮ পি.এম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত বহুল আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জিয়ারতকালে তিনি গভীর শোকে কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার সময় সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছানোর পরে, তিনি নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর পিতা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের পিতা শামসুল হুদা দুদুকে আবেগে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এরপর, তিনি কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত সম্পন্ন করেন। জিয়ারত শেষে, ডা. শফিকুর রহমান নিহত দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পরবর্তীতে তিনি সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক বিশাল জনসভায় যোগ দেন।
কবর জিয়ারত এবং প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন