০১:০২ পি.এম
মানিকগঞ্জের শিবালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে ওই বাসের অতিরিক্ত গতি থাকায় চাকা বাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
আরও পড়ুন: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহীর আট শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ,
পুলিশ জানায়, সকালে ঢাকামুখী সেলফী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথ চলতি সময়ে অতিরিক্ত গতির কারণে চাকা বাস্ট হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে। এরমধ্যে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আহত হন কমপক্ষে ২০ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিকেল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধারের পর থানায় নেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন