০৭:০৫ পি.এম
চাঁদপুর, ২৮ নভেম্বর, ২০২৬: চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ দুপুরে চাঁদপুর ক্লাবে, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৭৯ জন মেধাবী শিক্ষার্থীকে আজ সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও অনুকূল পরিবেশ পেলে দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
আরও পড়ুন: বাংলা সংবাদের ফেসবুক পেজে ৫০ হাজার ফলোয়ার, ফরিদপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়
জেলায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৩ জন এবং হাইমচর উপজেলার ৬ জনসহ মোট ৭৯ জনকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসান, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সহসভাপতি সুভাষ চন্দ্র রায়, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও প্রাইজবন্ড তুলে দেন।
আরও পড়ুন: মেঘনা যেখানে বঙ্গোপসাগরে মিলেছে: প্রকৃতির মায়াবী স্বর্গরাজ্য চর কুকরি-মুকরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন