প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়, ২৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল ২৯ নভেম্বর ঐতিহাসিক পঞ্চগড় মুক্ত দিবস হিসেবে পালিত হবে। ১৯৭১ সালের এই দিনটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে পঞ্চগড় মুক্ত হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও প্রতিরোধের মাধ্যমে অর্জিত এই দিনটি প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
এই দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল পৌনে ১০টায় জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন বধ্যভূমি চত্বরে বর্ণাঢ্য র্যালি নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সকল কর্মসূচিতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।
মুক্তিযুদ্ধের শুরু থেকেই পঞ্চগড় ছিল প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সীমান্তবর্তী তেঁতুলিয়া মুক্তিযোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। নভেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের আক্রমণ জোরদার হলে একে একে বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হতে শুরু করে।
২৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে পঞ্চগড় শহরের দিকে আক্রমণ চালায়। পাকিস্তানি বাহিনী আক্রমণের মুখে পঞ্চগড় শহর ছেড়ে পালিয়ে যায়। পরদিন ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা পঞ্চগড় শহরে প্রবেশ করলে স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এভাবেই পঞ্চগড় হানাদারমুক্ত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন