ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে ৭৫ হাজার ডলার ঢালছে ভারত


ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে ৭৫ হাজার ডলার ঢালছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টটি একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানের আয়োজন ছিল, যা ভারত সরকার নিয়োগ করেছিল। এই কাজের জন্য প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৭৫ হাজার ডলার বা প্রায় ৯৩ লাখ টাকা পারিশ্রমিক পেত ভারত।

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। .

প্রতিবেদনটি জানায়, ট্রাম্প যখন দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন ভারত সরকার মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ৯ জেলার নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার

প্রতিষ্ঠানটির মূল দলের সদস্যদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা প্রতিষ্ঠানটির মূল দলের সদস্য। এছাড়াও, ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

ফারার আওতায় জমা দেওয়া নথিতে গত জুনে ট্রাম্পের অভিনন্দন বার্তাকে প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভারত সরকারের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যোগাযোগ তৈরিতে আরেকটি মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির ভূমিকা উঠে এসেছে। এই প্রতিষ্ঠানের প্রধান জেসন মিলার, যিনি ট্রাম্পের সহযোগী।

নথি অনুযায়ী, গত মে ও জুন মাসে ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এসব যোগাযোগের বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।

আরও পড়ুন: হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত। ওই বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মী হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।

ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির মাসে দেড় লাখ ডলারের চুক্তি হয়েছিল। এর আওতায় যুক্তরাষ্ট্র সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিংকট্যাংকের সঙ্গে যোগাযোগ এবং নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার কথা ছিল।

নথিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে কয়েকটি ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঙ্গে অংশ নেন।

রুবিওর সফরের পর জুন মাসেও আরও কয়েকটি ফোনালাপের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক উপদেষ্টা ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং যুক্ত ছিলেন।

আরও পড়ুন: পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, চার হাজার এসআই পদের অনুমোদন

প্রসঙ্গত, ফারা আইনের আওতায় যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজের ধরন, মক্কেল ও প্রাপ্ত অর্থের বিবরণ নিয়মিত প্রকাশ করতে হয়। এসব নথি থেকেই ভারত সরকারের লবিং কার্যক্রমের তথ্য সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা বর্তমানে বিদেশের কাছে ধরনা দিচ্ছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরণা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আজ অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জিয়া পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। তিনি বলেন, একজন মানুষের কোনো ধরনের নূন্যতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।

রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হ্যতার করার পরেও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন।

হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এদেশের মানুষ তা কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, যার ফলে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে সবসময়ই থাকবে।

ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণ করে তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলার উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বরের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।

মন্ত্রী সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এই ঘোষণা দেন।

এ সময় তিনি আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন।

সাখাওয়াত হোসেন বলেন, "প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন।" তিনি আরও বলেন, চিকিৎসকরা যাতে সততার সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কাজ করতে পারেন, তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, "চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার।" এ ক্ষেত্রে সরকারের বরাদ্দ দেওয়ার সদিচ্ছা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


ঢাবির জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এ প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। নির্মাণকাজ সম্পন্ন হলে, আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, প্রতিমাটি বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি পাবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল মন্তব্য করেন, তার জীবনে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা তিনি আগে কখনো দেখেননি। নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব উদযাপন করতে পারায়, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমা নির্মাণের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, যুক্তরাষ্ট্রে ১৯ ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা রয়েছে। জগন্নাথ হলের প্রতিমাটির নির্মাণকাজ শেষ হলে, এটি বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হবে। এ লক্ষ্যে সরস্বতী পূজা প্রত্যক্ষ করতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, শুধু ভারত নয়, বিশ্বের অন্য কোথাও এত বিপুলসংখ্যক সরস্বতী পূজার আয়োজন হয় না। বাংলাদেশেই এটি সম্ভব।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী। তবে প্রকৃত সমৃদ্ধি অর্জন বলতে শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া বোঝায় না; এর পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমান বা হিন্দুদের নয়, সবার। সাম্প্রদায়িক সংঘাতমুক্ত এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার নিয়ে কথা বলতে পারবেন এবং আলোকিত নাগরিক হিসেবে বসবাস করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল। রোববার, পুলিশের সদস্যরা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. ডালিম, মুজাহিদুল ইসলাম (২৯), মো. ইউসুফ, সুলতান আহম্মদ, মো. ইদ্রিস মিয়া (৬৫), মো. শান্ত (৪০), মো. স্বপন (৫০), তপন (৪২), মো. তুহিন (২৭), আরাফাত (১৯), জয় দাস (২৪), মো. অপু (২৫), মো. মারুফ হাসান (২৬), মো. নয়ন (২৬), মো. রাব্বি (২৪), মো. বিল্লাল (৩০) এবং মো. সোহেল (৪৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%