ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মামলা পরিচালনার সময় আদালতেই আইনজীবীর মৃত্যু


মামলা পরিচালনার সময় আদালতেই আইনজীবীর মৃত্যু

আদালতে মামলার পরিচালনার সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছরের অধিক সময় ধরে চাঁদপুর জেলা বারে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: আবাসন খাতে আস্থা ও বিশ্বস্ততার অঙ্গীকার নিয়ে রংপুরে মদিনা প্রোপার্টিজ লিমিটেডের যাত্রা

পারিবারিক ও স্থানীয় সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। এরপর সহকর্মীরা তৎক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।

রাজনীতির ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

মরহুমের একমাত্র ছেলে সুমন দেশের বাইরে থেকে ফিরে আসলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে রাখা হয়েছে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের দ্বারে বিশ্বম্ভরপুর ইউএনও: বিশুদ্ধ পানি, সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণে আশ্বাস

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগে ঘরছাড়া ৬৭ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগে ঘরছাড়া ৬৭ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ দুর্যোগ ঘটেছে, যার ফলে ৬৭ হাজার মানুষ তাদের ঘর হারিয়েছে। ছবি: সংগৃহীত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ভয়াবহ দাবানল সাড়ে ১০ হাজার একরের বেশি এলাকা পুড়িয়ে ফেলে। আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮৫০টি স্থাপনাকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসিত করেছে এবং এর ফলে প্রায় ৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪টি অঙ্গরাজ্য থেকে আসা ১ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেছেন। গত শনিবার শুরু হওয়া এ দাবানলে এখনও পর্যন্ত প্রায় ৮৫০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করায় সোমবারের পর থেকে আগুন মাত্র ২ একর এলাকায় ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতার নেতৃত্ব দেয়া ক্যালিফোর্নিয়া ইন্টারএজেন্সি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের মুখপাত্র টম স্টোকসবেরি। তিনি জানান, প্রায় ৬৭ হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্টোকসবেরি আরও বলেন, সপ্তাহান্ত পর্যন্ত যদি আমাদের নিয়ন্ত্রণরেখা অটুট থাকে, তবে আগুন আর অতিরিক্ত ছড়িয়ে পড়বে না বলেই আমাদের আশা। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। এদিকে, বুধবার পর্যন্ত ওল্ড ট্রেইলস এবং অটাম লেন দাবানলের ১৩ শতাংশ করে নিয়ন্ত্রণে এসেছে। আর ফেয়ারভিউ দাবানলের ৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তিনটি দাবানলে মিলিয়ে এখন পর্যন্ত ১০ হাজার ৫৪৬ একর এলাকা পুড়ে গেছে। স্টোকসবেরি জানান, দমকলকর্মীরা এখন ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযানে নিয়োজিত আছেন। বিশেষায়িত ‘হটশট’ দল নতুন করে আগুন জ্বলে ওঠা স্থানগুলো শনাক্ত করে তা নিভিয়ে ফেলছে। তারা প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করছেন এবং মাত্র ৫ থেকে ৭ ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন। ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র মাইকেল কেলি বলেন, ৮০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি সম্ভবত অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটি। ২০২৩ সালে স্পোকেনের কাছাকাছি গ্রে ও ওরেগন রোড দাবানলে ৩৫০টি স্থাপনা ধ্বংস হয়েছিল। বর্তমান দাবানল সেই ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ৪৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ১৬ হাজার ৫৪০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৮১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের স্বাধীনতা দিবসকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ভারতের স্বাধীনতা দিবসকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে ৫০ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী বসবাস করছেন। তারা চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

তাদের এই অসামান্য অবদানকে সম্মান জানাতে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ (ভারত দিবস) হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই দিবসটি দেশটির অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে ও বোস্টন শহরে ঘোষণা করা হয়।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ জুলাই) ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি এবং বস্টন শহরের মেয়র মিশেল উ পৃথকভাবে এই ঘোষণাপত্র জারি করেছেন।

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানিয়েছেন, রাজ্যে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা এবং প্রযুক্তিতে তাদের সাফল্য রাজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে।

তিনি বলেন, ‘ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে আরো সমৃদ্ধ করেছে। পাশাপাশি, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ রাজ্যের পরিবেশকে আরো বহুমুখী করেছে।’

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি শুধুমাত্র ভারতের স্বাধীনতাকে নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দেরও সম্মান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষাক্ত সাপের কামড়ে শাল্লায় এক নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বিষাক্ত সাপের কামড়ে শাল্লায় এক নারীর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের টেঙ্গিয়ারহাটি এলাকায় বিষাক্ত সাপের কামড়ে অঞ্জনা বৈষ্ণব (৩০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। তিনি ওই গ্রামের অজিত বৈষ্ণবের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপটির কামড় খেয়ে তিনি চিৎকার করতে থাকলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, তারা সাপটি দেখতে পান।

পরে গুরুতর অবস্থায় অঞ্জনা বৈষ্ণবকে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভেড়াডহর, মেলা, মুছাপুর ও মির্জাকান্দা এলাকায় সম্প্রতি সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রায়ই রাস্তাঘাট ও বসতবাড়ির আশপাশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এতে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত সাপের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানান, হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%