ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সাপোর্ট করলেন মিন্টু মিয়া


দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সাপোর্ট করলেন মিন্টু মিয়া

মো. মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে এবার তিনি দল পরিবর্তন করে সৌদি আরব জাতীয় ফুটবল দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবর্তনের ক্ষেত্রেই তিনি দুধ দিয়ে গোসল করেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়ার পবিত্র মাজার খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে একটি সেভেন আপের বোতলে দুধ ভরে সৌদি আরবের সমর্থকেরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে সৌদি আরব দলে নিয়ে আসেন।

এই সময় মিন্টু মিয়া নিজেকে পবিত্র বলে ঘোষণা করে ব্রাজিল দল ত্যাগ করেন। গোসলের শেষে তার সতীর্থরা সৌদি আরব জাতীয় দলের জার্সি পরিয়ে স্থানীয়দের নিয়ে সৌদি আরবের পক্ষে একটি আনন্দ মিছিল করেন।

আরও পড়ুন: মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ

সৌদি আরবের সমর্থক মিন্টুর বন্ধুরা জানিয়েছেন, তারা স্থানীয় বাজার থেকে প্রতি লিটার খাটি গরুর দুধ ৮০ টাকা দরে দুই লিটার দুধ সেভেন আপের বোতলে ভরে সবার সামনে মিন্টুর মাথায় ঢেলে তাকে গোসল করিয়েছেন। এই ঘটনায় এলাকার সবাই হাসির মুখরিত হয়ে ওঠেন। অনেকে এই ঘটনাকে পাগলামি বলে আখ্যায়িত করেন।

দল পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সৌদি আরবের নতুন সমর্থক মো. মিন্টু মিয়া জানান, ‘ব্রাজিল নিঃসন্দেহে ফুটবল বিশ্বে একটি জনপ্রিয় ও পরাশক্তি দল। তবে তারা একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে এসেছি। এখন থেকে আমি আজীবন সৌদি আরবের ফুটবল দলকে সমর্থন জানাব।’ নতুন সমর্থনের ঘোষণা আরও জোরালো করতে তিনি বৃহস্পতিবার (১১ জুন) সকালে ৫০০ ফুট দৈর্ঘ্য সৌদি আরবের পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদিয়ানী, হিযবুত তাওহীদ ও ইসকন নিষিদ্ধের দাবি খতমে নবুওয়তের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


কাদিয়ানী, হিযবুত তাওহীদ ও ইসকন নিষিদ্ধের দাবি খতমে নবুওয়তের

দেশে ইসলামি মূল্যবোধ সংরক্ষণ, মুসলমানদের ধর্মীয় অধিকার নিশ্চিতকরণ এবং ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ১১ দফা দাবি জানিয়েছেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের মানুষের ঈমান, আকীদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিবৃতিতে তিনি দাবি করেন যে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলিম জনগোষ্ঠীর ঈমান ও আকিদা সংরক্ষণের জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়েছে।

সংগঠনটির উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে— আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, কাদিয়ানী সম্প্রদায়ের প্রচার-প্রকাশনা বন্ধ করা, হিযবুত তাওহীদসহ 'ভ্রান্ত' সংগঠন এবং ইসকনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি।

এছাড়া ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং কুরআন-সুন্নাহ অবমাননার অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়ন, ইসলামবিরোধী প্রচারণা বন্ধ করা, ইসলামি মূল্যবোধবিরোধী সংস্কৃতির বিস্তার রোধ করা, ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল করা, ভাস্কর্য নির্মাণ বন্ধ করা, মসজিদ-মাদরাসার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ওয়াজ মাহফিলে প্রশাসনিক বাধা অপসারণের দাবিও জানান তিনি।

বিবৃতিতে নাটক, সিনেমা এবং গণমাধ্যমে দাড়ি-টুপি, হিজাব কিংবা ধর্মীয় পোশাককে নেতিবাচক বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের বিরোধিতা করা হয়েছে। একই সাথে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্মান্তকরণ কার্যক্রমের অভিযোগ তুলে সংশ্লিষ্ট এনজিও ও খ্রিস্টান মিশনারিদের কর্মকাণ্ড তদন্ত ও বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “এসব দাবি দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের দাবি।” তিনি আরও জানান, সরকার যদি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে দেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনগণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

তবে বিবৃতিতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ, দাবি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিষয়ে কোনো স্বাধীন যাচাই বা সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর কিংবা অভিযুক্ত সংগঠনগুলোর বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি আগ্রাসনের সমালোচনা, এরদোয়ানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


ইসরাইলি আগ্রাসনের সমালোচনা, এরদোয়ানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর

লেবানন ও সিরিয়ায় ইসরাইলের সামরিক হামলা ও আগ্রাসনের নিন্দা জানানোর পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তাকে ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানান।

বুধবার (১০ জুন) তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া ও লেবাননে ইসরাইলের হামলা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা এখন তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও মন্তব্য করেন, ইসরাইলের ‘আগ্রাসন’ পুরো বিশ্বের জন্য ঝুঁকি সৃষ্টি করছে এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।

এরদোয়ানের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানান। তিনি হিব্রু ভাষায় এক বিবৃতিতে বলেন, ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক এরদোয়ান, কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছেন, হামাসকে সমর্থন করছেন, নিজ দেশের জনগণকে দমন করছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষদের কারাগারে বন্দি করছেন—তিনি ইসরাইলকে নৈতিকতার পাঠ দেয়ার শেষ ব্যক্তি।’

এছাড়া তিনি আরও বলেন, ‘ইসরাইল এবং বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী আইডিএফ ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে থাকবে। এসব গোষ্ঠী মধ্যপ্রাচ্য ও পুরো বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করছে।’

দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশের অভিযোগ অনুযায়ী, তুরস্কের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের দমনের অভিযোগ উঠে আসছে। এছাড়া, তুরস্কের কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সামরিক অভিযানের বিষয়েও সমালোচনা রয়েছে। তবে আঙ্কারা এসব অভিযোগ, বিশেষ করে গণহত্যার অভিযোগ, বরাবরই অস্বীকার করে এসেছে।

ইসরাইল এর আগে এরদোয়ানের বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ করেছে। বলা হচ্ছে, হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা তুরস্কে অবস্থান করছেন।

এরদোয়ান অতীতে হামাস সদস্যদের ‘স্বাধীনতা সংগ্রামী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইসরাইলের সমালোচনা করতে গিয়ে দেশটিকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন এবং নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করার কথাও বলেছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী

আজ বুধবার রাজধানীর খামারবাড়িস্থ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অতিরিক্ত সার ব্যবহার করায় মাটির অম্লতা বেড়ে গেছে, ফলে মাটির উর্বরতা হ্রাস পেয়েছে। আমাদের মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে।

তিনি আজ বুধবার রাজধানীর খামারবাড়িস্থ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রসারণ মোঃ সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।

মন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে মাটির পিএইচ মান বৃদ্ধি করা প্রয়োজন। মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে সাহায্য করা সম্ভব হবে। এ বিষয়ে বিজ্ঞানীদের আরো এগিয়ে আসতে হবে। কৃষি যদি দাঁড়ায়, তবে এই দেশের ৭৫ শতাংশ মানুষের অর্থনীতি দাঁড়িয়ে যাবে।

মন্ত্রী মাটি ও কৃষি বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, 'পৃথিবীর উন্নত দেশগুলো বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। আমাদের দেশে ১২ মাস ফসল উৎপন্ন হয়। আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আরো বলেন, 'এই দেশ আমাদের, এই পৃথিবী আমাদের। আসুন, সবাই মিলে আগামী প্রজন্মের জন্য কিছু দিতে প্রস্তুতি নিই। আমি আশা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আগাতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর পৃথিবী রেখে যেতে হবে। এটিই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য।'

মোহাম্মদ আমিন উর রশিদ আবারো বলেন, 'মাটিকে নতুন করে সাজাতে (পিএইচ মান বৃদ্ধি) হবে। সর্বোচ্চ দুই বছরের মধ্যে একটি গবেষণার ফলাফল বের করতে হবে। এই বছরেই আমি দুইটি জায়গায় গবেষণা করার জন্য বলেছি- এক ফসল থেকে আরেক ফসলের মাঝে ১৫ দিনের ব্যবধান রাখতে হবে। এক বিঘা জমির ওপর আমাকে গবেষণা করে দিতে হবে। শুধুমাত্র ৪.৫ পিএইচ এর ভূমিকে চিহ্নিত করলে হবে। আশা করি, ভালো কিছু হবে।'

মন্ত্রী মাটির গুণাগুণ নষ্ট হওয়ার পেছনে কীটনাশকের প্রভাবও উল্লেখ করে বলেন, 'এ দেশে পেস্টিসাইডের অবস্থা দেখুন। আমি মনে করি, এটি আরেকটা কঠিন সমস্যা, আবহাওয়া ধ্বংস হচ্ছে, ফসল ধ্বংস হচ্ছে, মাটি ধ্বংস হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীতে কি পেস্টিসাইড কেউ ব্যবহার করে না? করে। আমাদের গুণগত মান আরো শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন। তিনি নেপালে তাঁর ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

এই ভ্রমণের মধ্যে একটি ছবি নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি, প্রভা ফেসবুকে বেলুন হাতে একটি ছবি পোস্ট করেন। ছবির বেলুনে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। এই নিয়ে বিস্তর আলোচনা চলছে; অনেকেই জানতে চাইছেন, অভিনেত্রী কি নতুন করে কারো প্রেমে পড়েছেন? তবে এই বিষয়ে প্রভা কোনো মন্তব্য করেননি।

এই অভিনেত্রী নেপালের মেঘ-পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভ্রমণের ছবি আপলোড করছেন। একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।’

পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ওই ছবিটিতে কয়ক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য এসেছে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%