ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তেহরানের যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি


তেহরানের যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি

দখলদার ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সব ধরনের অন্যায় পদক্ষেপ ও অবরোধের মোকাবিলায় তেহরান সব উপায় ব্যবহারের কথা জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তবে তিনি কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্র প্রথমে গত ১৩ এপ্রিল ইরানসংশ্লিষ্ট তেল রপ্তানির ওপর নৌ অবরোধ আরোপ করে। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতার পর জুনে তা প্রত্যাহার করা হয়। কিন্তু আলোচনা ভেঙে গেলে ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তুরস্ক: এরদোয়ান

গত ১৮ নভেম্বরের এক নৌ নিরাপত্তা নির্দেশনায় যুক্তরাষ্ট্র জানায়, অবরোধ ইরানের সব বন্দর, তেল টার্মিনাল ও উপকূলীয় এলাকায় প্রযোজ্য। অনুমতি ছাড়া এসব এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার সন্দেহ হলে জাহাজ থামানো, অন্য পথে পাঠানো কিংবা আটক করা হতে পারে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচল এই অবরোধের আওতায় পড়ে না।

নৌ চলাচলবিষয়ক যৌথ তথ্যকেন্দ্র জেএমআইসি পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় নিরাপত্তা ঝুঁকি ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের নতুন বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। তবে ‘সব উপায়’ ব্যবহারের ঘোষণা থেকে নির্দিষ্ট কোনো সামরিক অভিযান শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীর গ্রীনসিটি থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


ঈশ্বরদীর গ্রীনসিটি থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে পুলিশ বুখিনস্কি ইভগেনি (৪৮) নামের এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে।

মরদেহটি সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রীনসিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে উদ্ধার করা হয়।

নিহত রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, ওই রাশিয়ান নাগরিক আজ কর্মস্থলে যাননি। সন্ধ‍্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারি তাকে খুঁজতে আসেন। তখন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খোলা পেয়ে কক্ষে প্রবেশ করেন তিনি। পরে তিনি ওই রাশিয়ান নাগরিককে বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে গ্রীনসিটির চিকিৎসক এসে রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্টস্ট্রোক করে মারা গেছেন। নিহত ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশগ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশগ্রহণ করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘রিজিওনাল ইরাসমাস প্লাস ক্লাস্টার মিটিং অ্যান্ড কন্টাক্ট-মেকিং সেমিনার ফর এশিয়া, দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬’ শীর্ষক সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।

সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনটি শুরু হয়।

সম্মেলনে বাংলাদেশ থেকে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ৫০টিরও বেশি দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম।

এছাড়া অনুষ্ঠানে মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসানও অংশ নেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক সহযোগিতা ও গতিশীলতা সমন্বয়ক (কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড মোবিলিটি) মশিউর রহমান।

সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে মশিউর রহমান বলেন, ‘প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরের সুধিনী মান্দা পেলেন প্রধানমন্ত্রী কর্তৃক উপহারের ঘর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


দুর্গাপুরের সুধিনী মান্দা পেলেন প্রধানমন্ত্রী কর্তৃক উপহারের ঘর

দুর্গাপুরের সুধিনী মান্দা অবশেষে গৃহহীন জীবনের অবসান ঘটিয়ে একটি ঘর পেলেন। নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) এই নারী মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে আনন্দ ও স্বস্তির হাসি ফুটিয়ে তুলেছেন। তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পরাভিটা এলাকায় সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর পেয়ে সুধিনী মান্দা তার আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমি আজ অনেক খুশি। আমার নিজের কোনো ঘর ছিল না, অনেক কষ্টে দিন কাটিয়েছি। দিন আনি দিন খাই; নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস, যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্দার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে যারা গৃহহীন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে।’

তিনি আরও বলেন, ‘এই এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীন মানুষের জন্য ঘর দেওয়া হচ্ছে।’

ঘর হস্তান্তর অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, ৬৪ আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, ৬৪ আত্মসমর্পণ

সুন্দরবনে বনদস্যু দমনের লক্ষ্যে কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৪৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। একই সাথে, সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এই অভিযানে দস্যুদের কবল থেকে ৬৬ জন জেলে ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ। তিনি উল্লেখ করেন, সুন্দরবন থেকে বনদস্যুদের কার্যক্রম নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ৪৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় দস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, কোস্টগার্ড ও যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের ফলে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন এবং আউটপোস্ট থেকে বিশেষ টহল দল কাজ করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক টহল দেওয়ার পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

বন্যপ্রাণী নিধন এবং বনজ সম্পদ পাচার রোধে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্টগার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%