১১:৩০ এম
হরমুজ প্রণালীতে, ওমানের উপকূলের নিকটে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য প্রকাশ করে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ব্রিটিশ সামুদ্রিক সংস্থা জানায়, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে, এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
ইউকেএমটিও জানায়, ‘তেলবাহী ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, জাহাজটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদ আছেন।’
ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬ দশমিক ৭ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটেছে।
সংস্থাটি তাদের অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জানায়, জাহাজটি কোন দেশের এবং এটি কোন দিকে যাচ্ছিল—সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালীতে নৌ চলাচল অবরুদ্ধ করে রেখেছে। ইরান এই পথে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের উদ্যোগ নিয়েছে এবং নিজেদের নির্ধারিত রুট এড়িয়ে চলার চেষ্টা করছে—এমন অভিযোগে কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।
আরও পড়ুন: বাণিজ্যমন্ত্রী: আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ষষ্ঠ মাসে প্রবেশের কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি এই পরিকল্পনাকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন