০৪:১৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার হাবলা উচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব নোমান আহমেদের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সীমা পোদ্দার, সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন, তরী বাংলাদেশ সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান মেহেদী, মো. ইলিয়াছ চৌধুরী ও সমাজসেবক আব্দুর রহমান লিটন।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
বক্তারা এই অনুষ্ঠানে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, বরং রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও উল্লেখ করেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
এ সময় তরী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক মোবারক আলম ভূঁইয়া, সদস্য ওমর ফারুক হৃদয়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন