ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯


সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে, যা ১৯ জন আরোহী নিয়ে উড়ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের জনবসতিহীন এলাকায় নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-১২ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করছে।

দুর্ঘটনার পর স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: আফগানিস্তানের বহুমাত্রিক সভ্যতার জনপদ: ইতিহাস, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্য

বিধ্বস্ত এএন-১২ বিমানটি মূলত সামরিক সরঞ্জাম ও সেনাসদস্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়, পাশাপাশি উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়। তবে দুর্ঘটনার সময় বিমানে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

আরএ

আরও পড়ুন: ইরানের অবরোধে উপসাগরে বিমা খরচ বেড়ে গেল, পরিবহন সক্ষমতা কমছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার জন্য আগ্রহী। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, কোনো দেশের নেতার সঙ্গে আলোচনা করাকে দুর্বলতা বা ছাড় দেওয়া হিসেবে দেখা উচিত নয়।

ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের সঙ্গে আলোচনা করা ট্রাম্পের জন্য জরুরি বলে মনে হয়। কারণ, আলোচনা মাধ্যমেই বিরোধ মেটানোর সুযোগ সৃষ্টি হয়।

তবে, ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই বৈঠক হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি রুবিও। তিনি বলেন, কারও সঙ্গে দেখা করা বা কথা বলাকে ট্রাম্প কখনোই ছাড় দেওয়া হিসেবে দেখেননি। বরং বিরোধ মেটাতে সরাসরি আলোচনা করার পক্ষে তিনি সব সময়েই কথা বলেছেন।

রুবিও আরও বলেন, যাদের সঙ্গে মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। ট্রাম্প প্রায়ই এই কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে আলোচনা গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনা।

তবে, ট্রাম্পের বৈঠকে বসার আগ্রহের অর্থ এই নয় যে খুব শিগগিরই কিমের সঙ্গে বৈঠক হবে। এ বিষয়ে সতর্ক করে রুবিও বলেন, আগামীকাল বৈঠক হবে, এমন কিছু তিনি বলেননি। তিনি কেবল জানিয়েছেন, ট্রাম্প বৈঠক ও আলোচনায় আগ্রহী। প্রথম মেয়াদেও কিমের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

রুবিও বলেন, আলোচনা মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব কিনা, তা জানার জন্য উদ্যোগ নিতে হবে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি নাও হতে পারে। অতীতে ট্রাম্প আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য ২টি দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য ২টি দোয়া

মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের অসুস্থতা ও রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়। মুমিনদের জন্য এসব অসুস্থতা কখনও গুনাহের কাফ্ফারা হিসেবে কাজ করে, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে আসে। অন্যদিকে, সুস্থতা হচ্ছে মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত।

সুতরাং, রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে আশ্রয় ও সুস্থতা কামনা করা উচিত। পবিত্র কোরআনে হজরত আইয়ুব (আ.)-এর অসুস্থতার কথা উল্লেখ করে বলা হয়েছে, তিনি আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন,

أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ উচ্চারণ: আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।

অর্থ: নিশ্চয়ই আমি দুঃখ-কষ্টে আক্রান্ত হয়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা আল-আম্বিয়া, আয়াত ৮৩)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন রোগ-ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন।

اللَّهمَّ إنِّي أعوذُ بِكَ منَ البرصِ والجنونِ والجذامِ ومن سيِّئِ الأسقامِ

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে ধবলরোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ-ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ, হাদিস ১৫৫৪)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইকুয়েডরীয় জেলেদের নৌযানে ড্রোন হামলার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইকুয়েডরীয় জেলেদের নৌযানে ড্রোন হামলার মামলা

মার্কিন ড্রোন হামলার কারণে মাছ ধরার নৌযানে ইকুয়েডরের ১৬ জন জেলে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের আইনজীবী এই তথ্য প্রকাশ করেন। হামলার ফলে নৌযানটির দুজন নাবিক গুরুতরভাবে দগ্ধ হন।

পেনসিলভেনিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় জেলেরা অভিযোগ করেছেন যে, মার্কিন সামরিক সদস্যরা তাদের আটক করে নির্যাতন করেন এবং জোরপূর্বক এল সালভাদরে নিয়ে যান। মামলার আইনজীবী ড্যান কোভালিক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, "সব প্রমাণ সামনে এলে এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা স্পষ্ট হবে" বলে তাদের বিশ্বাস।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নির্দিষ্ট হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পক্ষে যুক্তি দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করতেই এসব হামলা চালানো হচ্ছে। এসব অভিযানে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলোর সঙ্গে মাদক পাচারের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ হোয়াইট হাউস প্রকাশ করেনি।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) তথ্যমতে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে মার্কিন বাহিনী নেগ্রা ফ্রান্সিসকা ডুয়ার্তেসহ তিনটি নৌযানে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি নৌযান এখনো নিখোঁজ রয়েছে। এর আগে, গত জানুয়ারিতে ত্রিনিদাদ ও টোবাগোর দুই নাগরিকের স্বজনেরা একই ধরনের অভিযানে মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার নতুন এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইনজীবী কোভালিক বলেন, "এসব অভিযানে জীবিকা হারানো জেলেদের ক্ষতিপূরণ চান তারা।" তার দাবি, মামলাকারীদের মধ্যে অন্তত দুজন গুরুতর শারীরিক আঘাত পেয়েছেন এবং সবাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে এসব বোমা হামলা বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সামরিক বাহিনী ইকুয়েডরের আটটি মাছ ধরার নৌযান ধ্বংস করেছে। তাদের অভিযোগ, এসব নৌযান মাদক পাচারকারীদের জ্বালানি সরবরাহ করত।

ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন। অক্টোবরে প্রকাশিত এএফপির এক অনুসন্ধানী প্রতিবেদনে ইকুয়েডরের টাউরা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক উপস্থিতির তথ্য উঠে আসে। তবে গত বছর এক গণভোটে ইকুয়েডরের জনগণ দেশে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ার বিপক্ষে ভোট দেন।

যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে বিশেষ চুক্তি অনুযায়ী, মার্কিন সামরিক সদস্যরা ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারেন। এ সময় তারা দেশটির অভিবাসন বিধিমালা থেকেও অব্যাহতি পান। আইনজীবী কোভালিক বলেন, "দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার চুক্তি থাকলেও তা কোনো পক্ষকেই এ ধরনের অপরাধের দায় থেকে মুক্তি দেয় না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন লাগলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন লাগলো

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় সাবেক এমপি বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানো হয়।

এই ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা জানান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে বিনা কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। তারা দাবি করেন, এর প্রতিবাদে কুমিল্লায় পলাতক সাবেক এমপি বাহারের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তাদের বক্তব্য অনুযায়ী, সাধারণ জনগণ এই আগুন দিয়েছে।

এর আগে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ মহানগরীর নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%