ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাশেদ খান: চাঁদাবাজী ও নির্যাতন করলে বিএনপি করা যাবে না


রাশেদ খান: চাঁদাবাজী ও নির্যাতন করলে বিএনপি করা যাবে না

প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান মন্তব্য করেছেন, "কোন শালিষ বানিজ্য, জুলুম, নির্ষাতন, নিপিড়ন করা যাবে না। চাঁদাবাজী করা যাবে না।" তিনি আরও বলেন, "কেউ নিজের হেডাম দেখাইতে চাইলেও বিএনপি করা যাবে না।" শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান উল্লেখ করেন, মাদক ও জুয়া বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ আয়োজন করা হচ্ছে। তবে আজকের সমাবেশে কিছু ব্যক্তি গ্রুপিং করে অসহযোগিতা করছেন। তিনি সতর্ক করে বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবে না। বর্তমান ক্ষমতায় বিএনপি করার জন্য লোকের অভাব হবে না। দলের মধ্যে থেকে বেইমানী করা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, "বিগত নির্বাচনে আমার সাথে থেকেও যারা বেইমানী করেছেন, আমি তাদেরকে চিনি। তারা আমার কাছে কখনও প্রশ্রয় পাবে না।"

রাশেদ খান আরও বলেন, "আপনারা গ্রুপিং করলে কিন্তু লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগে ফায়দা লুটবে।" তিনি গ্রুপিংয়ের ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি কোন ভিজাজন চাই না। চাই একতা।" আগামী স্থানীয় নির্বাচনে গ্রুপিং থাকলে দল ও আপনাদের ক্ষতিগ্রস্থ্য হবে, এমনটি হতে দেওয়া হবে না।

আরও পড়ুন: গলার কাটা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত: এমপি ফজলে হুদা

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। এছাড়াও বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডাঃ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে প্রার্থনা করা হয় যাতে প্রধানমন্ত্রী ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশের পরিচালনা করতে সক্ষম হন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন। মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণের জন্যও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা স্কেণ্ডার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা শরীফ মোস্তফা লিটু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, আব্দুস সালাম জুয়েল এবং ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম। এছাড়া, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাইন বিল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ক্যাম্পাসে এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিভিন্ন ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার স্থাপন করা হয়।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, এস্টেট দপ্তরের পরিচালক মুহাম্মদ মোসলেম উদ্দিন, প্রক্টর মো. সুমন রহমান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে বিদ্যুতের খুঁটিতে উঠে বাক্‌প্রতিবন্ধী তরুণের আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


তানোরে বিদ্যুতের খুঁটিতে উঠে বাক্‌প্রতিবন্ধী তরুণের আত্মহত্যার চেষ্টা

রাজশাহীর তানোরে এক বছর না পেরোতেই

বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই বাক্‌প্রতিবন্ধী তরুণ বিয়ের দাবিতে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তানোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এবং তাকে জীবিত উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় আবারও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের ফসলের মাঠে ঘটেছে এই ঘটনা। আত্মহত্যার চেষ্টা করা সুমন আলী (১৮) চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন আলী বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য তার বাবার কাছে বায়না ধরছিলেন। তবে বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তার বাবা বিয়েতে সম্মতি দেননি। ফলে পরিবারের ওপর অভিমান করে সন্ধ্যার দিকে চিমনা গ্রামের পাশের ফসলের মাঠে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে বসে থাকেন সুমন। বিষয়টি গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করলে তারা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে খবর দেন। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস দ্রুত ওই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে।

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের

একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সুমনকে খুঁটি থেকে জীবিত উদ্ধার করে। তানোর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, উদ্ধারের পর সুমনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি

সকালে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে একইভাবে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুমন আলী। সে সময়ও স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জীবিত উদ্ধার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে বখাটেদের উপদ্রব বৃদ্ধি, অভিভাবকদের মধ্যে হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


সুজানগরে বখাটেদের উপদ্রব বৃদ্ধি, অভিভাবকদের মধ্যে হতাশা

পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের উপদ্রব ও আড্ডা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি সঙ্গবদ্ধ বখাটের দল স্থানীয় ছাত্রীরা যখন স্কুল-কলেজে যাওয়ার জন্য বের হয় এবং ছুটি শেষে ফেরে, তখন তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে বখাটেপনা করে। অনেক সময় এ নিয়ে ভুক্তভোগী ছাত্রীরা এবং অভিভাবকদের সঙ্গে বখাটেদের ঝগড়া বিবাদও ঘটে। স্থানীয় অভিভাবক হাসান আলী জানান, "এলাকার ছাত্রীরা যখন স্থানীয় স্কুল-কলেজে যায় এবং ক্লাস শেষে বাড়ি ফেরে, তখন বখাটের দল তাদের পিছু নিয়ে কটূক্তি করার পাশাপাশি নানাভাবে উত্ত্যক্ত করে।" তিনি আরও বলেন, "অনেক সময় ছাত্রীরা প্রতিবাদ করলে বখাটেরা তাদের দেখে নেবে বলেও হুমকি দেয়।"

অন্যদিকে, একই এলাকার অভিভাবক আব্দুল জব্বার মন্তব্য করেন, "আগে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতাম। কিন্তু ইদানীং স্কুল-কলেজ এলাকায় বখাটেদের উপদ্রব দেখে চিন্তিত হয়ে পড়েছি।" এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, "বখাটেদের উপদ্রব বন্ধে মাঝে মধ্যেই স্থানীয় স্কুল-কলেজ এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে বখাটেদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%