ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রুয়েটে দুই শিক্ষার্থীর পরিবারের হাতে ৪ লাখ টাকার বীমার চেক তুলে দিলেন ভিসি


রুয়েটে দুই শিক্ষার্থীর পরিবারের হাতে ৪ লাখ টাকার বীমার চেক তুলে দিলেন ভিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীর মৃত্যুকালীন বীমার অর্থ (চেক) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে মৃত দুই শিক্ষার্থীর অভিভাবকবৃন্দের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রয়াত দুই শিক্ষার্থী হলেন, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম, এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যবৃন্দ।

আরও পড়ুন: যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপের সুযোগ

রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। অন্যদিকে, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার গত ২৩ সেপ্টেম্বর নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসা নিশ্চিতে উপাচার্যের নির্দেশে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিদ শাহরিয়ার ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবীমা সুবিধার আওতায় নিয়ে এসেছে রুয়েটের বর্তমান প্রশাসন। স্বাস্থ্যবিমার আওতায় থাকা রুয়েটের কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা বিমাসুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা বিমাসুবিধা মিলবে। একজন শিক্ষার্থী বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বছরে এক লাখ টাকা পর্যন্ত বিমাসুবিধা পাবেন। এ ছাড়া, জীবনবিমার আওতায় থাকা রুয়েটের কোনো শিক্ষার্থী মারা গেলে তার পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে বিমা দাবি পর্যন্ত পুরো প্রক্রিয়া শিক্ষার্থীরা অনলাইনে সম্পন্ন করতে পারেন। রুয়েট প্রশাসন এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন

আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ৬০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র করে। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ না করে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মাঠে উপস্থিত দর্শকেরা। গ্যালারি থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেন অনেকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। একইদিন সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। টাইব্রেকারে জয় পেয়ে তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাশের খেলার মাঠটির একটি অংশে আমি একটি ফুটসাল গ্রাউন্ড করে দিতে চাই এবং অপরটি করে দেবেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সব মিলিয়ে এখানে মোট দুটি ফুটসাল গ্রাউন্ড নির্মিত হবে।’

তিনি খেলোয়াড়দের উদ্দেশে আরো বলেন, ‘খেলার নিয়ম অনুযায়ী জয়-পরাজয় থাকে, কিন্তু আজকের ম্যাচে দুই দলই যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমি উভয় দলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এখানে আসার আগে আমি চিন্তা করছিলাম যে প্রতিমন্ত্রীর কাছে কী চাইব। কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ থেকে যেহেতু আমাকে বলেছেন, আপনি কী চান, তাই আমার আর কিছু চাওয়ার নেই। আমার প্রত্যাশা, তিনি এই বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের কাজ করে দেবেন। এই বিশ্ববিদ্যালয়ে শুধু দিনে নয়, বরং রাতেও খেলা হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফুটসাল খেলতে অনেক দূরে যায়। তাই এই ক্যাম্পাসের ভেতরেই যাতে আমাদের ছেলেরা খেলতে পারে, সেই ব্যবস্থা প্রতিমন্ত্রী করে দেবেন বলে আমি আশা রাখছি। এই চমৎকার আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

এদিকে ফাইনালের ফল নির্ধারণে টাইব্রেকার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন দর্শকেরা। এক দর্শক বলেন, ‘আমার মনে হয়, ম্যাচের ফলাফল হওয়া উচিত ছিল। গোল হয়নি, টাইব্রেকার হতো। কিন্তু যৌথ চ্যাম্পিয়ন করা হলো। এমন হলে খেলার কী দরকার ছিল? আগে বলে দিলেই হতো যে যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে।’

আরেক দর্শক বলেন, ‘আমরা খেলা দেখে খুবই হতাশ। এখন মনে হচ্ছে, পুরো খেলার আয়োজন করা হয়েছে প্রতিমন্ত্রীর জন্য। দর্শকদের অনুভূতি নিয়ে খেলা করা ছাড়া আর কিছুই নয়। কোনো দর্শকের কাছেই আজকের খেলা মনঃপূত হয়নি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপের সুযোগ

যুক্তরাজ্য বরাবরই উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। সম্পূর্ণ বিনা খরচে যদি সেই স্বপ্ন পূরণ হয়, তবে তো কথাই নেই! আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের একটি অসাধারণ সুযোগ নিয়ে এসেছে ঐতিহ্যবাহী ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। ‘ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। আধুনিক এবং মানসম্মত শিক্ষার জন্য এটি পরিচিত, এবং এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬

স্কলারশিপে যা যা থাকছে—

আবেদনের যোগ্যতা:

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্কলারশিপের বিস্তারিত তথ্য জানার জন্য এবং সরাসরি আবেদন করার জন্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আব্দুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


আব্দুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আব্দুল মোতালেব হত্যা মামলায় আদালত আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ আদেশটি দেওয়া হয় রাজধানীর ধানমন্ডিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এই আদেশ জারি করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছিলেন।

গত ১৭ নভেম্বর, বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশগ্রহণকারী মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকনের নামও সেই মামলায় অন্তর্ভুক্ত রয়েছে।

সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশ রোগী অজানা ঝুঁকিতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশ রোগী অজানা ঝুঁকিতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশই জানেন না যে, তারা এই রোগে আক্রান্ত। চিকিৎসাধীন রোগীদের মধ্যে মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে রোগটির প্রকৃত চিত্র জানার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পূর্ণাঙ্গ জাতীয় জরিপ এবং দেশব্যাপী কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি (এনসিডি) কর্নারগুলোকে শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকায় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীতে খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান ধারা নিউজ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

‘ডায়াবেটিস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক আলোচনায় তিনি উল্লেখ করেন, সঠিক পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।

প্রতিমন্ত্রী জানান, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশ রোগ সম্পর্কে অজ্ঞ। ফলে দেশে প্রকৃত রোগীর সংখ্যা আরো বেশি হতে পারে। আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, বাকি ৮০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে নেই অথবা তারা প্রয়োজনীয় চিকিত্সার আওতায় আসেননি।

তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৩১ হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অকালে মারা যান। এ বয়সসীমার মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশের জন্য দায়ী রোগটি। অথচ ডায়াবেটিসের প্রকোপ, এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে কোনো পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য জাতীয় জরিপ নেই। এ অবস্থায় বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জরিপ পরিচালনা এবং সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নীতিনির্ধারণ জরুরি।

স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এম এ মুহিত বলেন, সরকার শুধুমাত্র রোগের চিকিত্সার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চায়। এ জন্য খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতা, শিশুদের খেলার মাঠ এবং সুস্থ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষায় ভূমিকা রাখবে।

আগামী কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত চিকিত্সা এবং নারীস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিত্সার জন্য বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের উপপরিচালক ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%