ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই লিলি-নিওরের স্টলে দর্শকদের ভিড়


কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই লিলি-নিওরের স্টলে দর্শকদের ভিড়

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বিউটি পার্টনার রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওর স্টল। খোলা সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে মিল রেখে কুয়াকাটার থিমে সাজানো ব্যতিক্রমী এ স্টলে পর্যটকেরা পাচ্ছেন প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর পণ্য সরাসরি দেখার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। আয়োজক এবং দর্শনার্থী পর্যটকরা করছেন এমন আয়োজনের ভূয়সী প্রশংসা।

কার্নিভালের অন্যান্য প্রদর্শনীর মধ্যে স্বতন্ত্র নকশা ও সমুদ্রসৈকতের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা স্টলটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। স্টলে প্রদর্শিত রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওর ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দেখা যায়। বিশেষ করে নিওর ব্র্যান্ডের সানস্ক্রিন এবং লিলি ব্র্যান্ডের লোশন, পেট্রোলিয়াম জেলি, লিপস্টিক ও প্রেসড পাউডার নিয়ে আগ্রহ দেখান পর্যটকেরা। পাশাপাশি লিলির বডি ওয়াশ, সাবানসহ নিয়মিত ব্যবহার্য পণ্যগুলোও দর্শনার্থীদের নজর কাড়ে। তারা সেখানে অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে ছবি তুলেন।

লিলি ও নিওরের স্টলে বিভিন্ন পণ্য কাছ থেকে দেখার পাশাপাশি সেগুলো সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। সমুদ্রসৈকতে ঘুরতে এসে বিউটি ও স্কিনকেয়ার পণ্যের এমন প্রদর্শনী তাঁদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বিশেষ করে সানস্ক্রিন, লোশন ও অন্যান্য ব্যক্তিগত পরিচর্যার পণ্য নিয়ে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

স্টলে আগত দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি বিভিন্ন পণ্যের নমুনা বিতরণ ও উপহার দেওয়ার আয়োজনও রাখা হয়েছে। গিফট ও স্যাম্পলিং কার্যক্রমে অংশ নিয়ে পর্যটকেরা পণ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এতে স্টল ঘিরে তাঁদের আগ্রহ আরও বাড়ছে।

হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবউল্লাহ আল হাবিব বলেন, “এই জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই লিলি ও নিওরের পণ্য নিয়ে দারুণ রিভিউ দিচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ জানাচ্ছেন।”

তিনি জানান, দর্শনার্থীদের কাছ থেকে সরাসরি মতামত পাওয়ার সুযোগ এ ধরনের আয়োজনের অন্যতম ইতিবাচক দিক। পর্যটকেরা পণ্য দেখছেন, সেগুলো সম্পর্কে জানতে চাইছেন এবং নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ জানাচ্ছেন। বিশেষ করে রিমার্কের নতুন ব্র্যান্ড ও পণ্য নিয়েও রেগুলার ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ লক্ষণীয় ছিল।

২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, ফ্যাশন শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও বিচ ম্যারাথনসহ নানা আয়োজন রয়েছে। সমুদ্রের সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের সমন্বয়ে উৎসবকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পাত্রী দেখানোর কথা বলে ভাইকে হত্যা

বিউটি পার্টনার হিসেবে লিলি ও নিওরের অংশগ্রহণ কার্নিভালে সৌন্দর্যচর্চা ও লাইফস্টাইলভিত্তিক অভিজ্ঞতার সংযোজন করেছে। কুয়াকাটার প্রাকৃতিক আবহে সাজানো স্টল, জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী এবং গিফট ও স্যাম্পলিং আয়োজনের মধ্য দিয়ে প্রথম দিনেই দর্শনার্থীদের আগ্রহ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামাহা রাইডার্স ক্লাবের সচেতনতামূলক কার্যক্রম আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবসে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ইয়ামাহা রাইডার্স ক্লাবের সচেতনতামূলক কার্যক্রম আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবসে

আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে, ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) সারা দেশে একযোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। গত ২২ অক্টোবর অনুষ্ঠিত এই কর্মসূচিতে ক্লাবের ৮৪টি গ্রুপ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

কর্মসূচির আওতায়, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মোটরসাইকেল আরোহী, গণপরিবহনচালক, পথচারীসহ সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেন। এ ছাড়া, দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে স্পিড ব্রেকার রং করে সেগুলো চালকদের কাছে আরও দৃশ্যমান করার উদ্যোগ গ্রহণ করেন ওয়াইআরসির সদস্যরা।

এসব কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় দুই নিষিদ্ধ সংগঠন নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় দুই নিষিদ্ধ সংগঠন নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন সম্পর্কিত একটি মামলায় পুলিশ দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে, যারা মামলার তদন্তে আসামি হিসেবে চিহ্নিত হন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫), যিনি এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে পরিচিত। অপরজন হলেন পারলাট গ্রামের মো. মিন্টু সরদার (৪৭), যিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে ভ্রমণে সর্বোচ্চ সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


হুথি হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে ভ্রমণে সর্বোচ্চ সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রের

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক আগ্রাসনের বৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে গলফ (পারস্য উপসাগরীয়) অঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশের জন্য মার্কিন পররাষ্ট্র দফতর তাদের ভ্রমণ সতর্কবার্তা (ট্রাভেল অ্যাডভাইজরি) আপডেট করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা এই নিরাপত্তা সতর্কবার্তার আওতায় সউদী আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইরাক, লেবানন এবং ইসরায়েল অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সউদী আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথি বাহিনীর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন এই পদক্ষেপ গ্রহণ করেছে। মার্কিন কর্তৃপক্ষের মতে, হুথিদের এই হামলাগুলো দ্রুত আঞ্চলিক সংঘাতকে বাড়িয়ে তুলতে পারে, যা আন্তর্জাতিক যাত্রী এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে।

নতুন নির্দেশনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৮৪.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৮৪.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

চলতি বছরের প্রথম ৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড প্রায় ৩৮৪.৪ বিলিয়ন ডলারে (১.৫৭ ট্রিলিয়ন রিঙ্গিত) পৌঁছেছে। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য রপ্তানির অসাধারণ প্রভাবের কারণে দেশটির বৈদেশিক বাণিজ্যে এই উল্লম্ফন ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ভিএন এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (ম্যাট্রাড) এর তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে দেশটির আমদানি ২৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৩২৮ বিলিয়ন ডলারে (১.৩৪ ট্রিলিয়ন রিঙ্গিত) দাঁড়িয়েছে। এর ফলে মোট বাণিজ্যের পরিমাণ ৩০.১ শতাংশ বেড়ে প্রায় ৭১২.৬ বিলিয়ন ডলারে (২.৯১ ট্রিলিয়ন রিঙ্গিত) পৌঁছেছে। মাথাপিছু জিডিপির দিক থেকে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় শীর্ষ ধনী দেশ মালয়েশিয়া এই ৯ মাসে প্রায় ৫৬.৮৯ বিলিয়ন ডলারের (২৩ হাজার ২৩৮ কোটি রিঙ্গিত) বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে।

ম্যাট্রাড জানিয়েছে, রপ্তানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে বরাবরের মতোই শীর্ষে ছিল বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্যসামগ্রী। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির প্রসারের কারণে এসব পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় খাতটির রপ্তানি মূল্য প্রায় ৬২.১৪ বিলিয়ন ডলার (২৫ হাজার ৩৮৮ কোটি রিঙ্গিত) বেড়েছে। এ ছাড়া অন্যান্য প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য, অপটিক্যাল ও বৈজ্ঞানিক সরঞ্জাম, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং এলএনজি।

পাম অয়েলভিত্তিক পণ্য, বিশেষ করে ওলিওকেমিক্যালস দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে। পাশাপাশি মালয়েশিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উল্লেখযোগ্য অংশগ্রহণে উৎপাদিত পণ্য—যেমন অটোমোবাইল যন্ত্রাংশ, ওষুধ, ধাতব আসবাবপত্র এবং মহাকাশ ও বিমানশিল্পের সরঞ্জাম ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে।

ম্যাট্রাডের মহাপরিচালক ইনদেরা আবু বকর ইউসুফ মন্তব্য করেন, এই ফলাফল বিশ্বঅর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মালয়েশিয়ার রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সক্ষমতা ও স্থিতিস্থাপকতা প্রমাণ করে।

তিনি আরও বলেন, দেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনাময় নতুন বাজারগুলোতে প্রবেশ করতে সহায়তার ক্ষেত্রে নেওয়া সক্রিয় পদক্ষেপগুলো বিশ্ববাজারের বাধা ও ঝুঁকিগুলোকে বাস্তব ব্যবসায়িক সুযোগে রূপান্তর করতে সাহায্য করেছে।

তথ্য অনুযায়ী, আফ্রিকার দেশগুলোর পাশাপাশি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার মতো অপ্রচলিত বাজারগুলোতে দেশটির রপ্তানি ২১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩.৩৬ বিলিয়ন ডলারে (১৩ হাজার ৬৩৬ কোটি রিঙ্গিত) পৌঁছেছে। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনকারী বাজারগুলোর মধ্যে রয়েছে নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, অ্যাঙ্গোলা ও ব্রাজিল।

মুক্তবাণিজ্য চুক্তিভুক্ত (এফটিএ) ২৪টি দেশ মালয়েশিয়ার রপ্তানির প্রধান গন্তব্য হিসেবে বজায় রয়েছে এবং এর মধ্যে ২১টিতেই রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট রপ্তানির প্রায় ২৪১.৫ বিলিয়ন ডলার (৯৮৬.৩৮ বিলিয়ন রিঙ্গিত) বা ৬২.৮ শতাংশই এসেছে এফটিএভুক্ত দেশগুলো থেকে, যা আগের তুলনায় ২৫.৮ শতাংশ বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%