০৯:৪৩ এম
অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে। এ সম্পর্কে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্টের (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণ করা।
আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করেছেন
অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টের আচরণবিধি উল্লেখ করে আরো বলা হয়েছে, নিবন্ধিত সকল অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হবে এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে—তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি গ্রহণ করা; তারা কি কি সেবা প্রদান করবেন এবং তার খরচ কত হবে তা আপনাকে লিখিতভাবে জানানো; আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।
একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করে বলা হয়েছে যে আপনি https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।
তাছাড়া নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট খুঁজে পেতে ‘অফিস অব মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি’ (OMARA)-এর সেলফ-সার্ভিস পোর্টালে https://portal.mara.gov.au/search-the-register-of... অনুসন্ধান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবং অস্ট্রেলীয় পেশাদার আইনজীবীর সেবা গ্রহণ সম্পর্কে জানার জন্য https://immi.homeaffairs.gov.au/.../using-a-legal... ওয়েবসাইট পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন