০৯:০৯ পি.এম
যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি নির্মীয়মাণ বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রডমিস্ত্রির। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাহিমের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
নিহত ফাহিমের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম বিকেলে মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের জন্য কলাম বোর্ড ফিটিং করছিলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
এই সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এমতাবস্থায়, তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন