০৯:১৩ পি.এম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর পর, অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে ব্রিটিশ সরকারের আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আগ্রহের কথা জানান।
এ সাক্ষাৎটি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ভোর থেকে মেঘের গর্জন, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি
বৈঠকের সময়, ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
এ বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়।
এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আরও পড়ুন: এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতার গুরুত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন