ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং
শ্রীবরদীতে

কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার (২০ জুন) স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ঊজঞ)-সদস্যদের অংশগ্রহণে মজবুত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর জেলা ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম, ফরেস্ট রেঞ্জার মোঃ সুমন মিয়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কনটেন্ট ক্রিয়েটর, ঊজঞ-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি

সভায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সচেতন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হাতির বিচরণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ঊজঞ)-এর সদস্যদের কার্যকর দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের পর দায়িত্ব পালনের সুবিধার্থে ঊজঞ সদস্যদের মাঝে জগলাইট বিতরণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক এবং সংসদ সদস্য মহোদয় সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শ্রীবরদীর আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায়দের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদীর ঢেউপা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


শ্রীবরদীর ঢেউপা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল গতকাল শনিবার (২০ জুন) শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল বাজারের সংলগ্ন ঢেউপা নদীর চান্দাপাড়া ব্রিজের পাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এছাড়া, উল্লেখ্য যে, ঢেউপা নদীর ভাঙনকবলিত অংশের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনায় আপদকালীন ব্যবস্থা হিসেবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে, যাতে জনসাধারণের পারাপার নিশ্চিত করা যায়। পরিদর্শনকালে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদীর তীর সংরক্ষণে পাকা বাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পরামর্শক্রমে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, সংসদ সদস্য মহোদয় ও জেলা প্রশাসক আশ্বস্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ২২ জুন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, তারা মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, তারা মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে।

তিনি রবিবার বিশ্ব সংগীত দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘পাখির কণ্ঠে কণ্ঠে, পাতা পড়ার শব্দে, জল তরঙ্গে কিংবা পর্বত থেকে নেমে আসা ঝর্ণার ধারায় প্রকৃতির মাঝে থেকেই সুর ও মূর্ছনার সৃষ্টি হয়েছে। সংগীত এক দেশ থেকে অন্য দেশে, মানুষ থেকে মানুষের মাঝে নিবিড় বন্ধন তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মাঝে সংগীতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে।’

পরিশেষে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল সংগীতপ্রেমী, কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ (রেজাউদ্দীন স্টালিন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাদ্যযন্ত্রের সম্মিলিত পরিবেশনা। দেশ-বিদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা একক এবং দলীয় পরিবেশনায় অংশ নেন।

বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উপস্থিত দর্শকরা মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। এই সংগীত উৎসব দুই দিনব্যাপী ২২ জুন পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে খাইরুল ডিবি হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে খাইরুল ডিবি হেফাজতে

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন অভিযোগের তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২১ জুন) দুপুরবেলায় রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করার পর বিকেলবেলা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যাবেলায় সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি উল্লেখ করেন, সজীবের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তবে ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলোর তদন্তের প্রয়োজনেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য মিলেছে এবং অতিরিক্ত তদন্ত ও তথ্য সংগ্রহের জন্য সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%