১২:৫৪ এম
কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায় নাশকতার উদ্দেশ্যে তৈরি করা ৪০০ বৈঠা জব্দের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকির পাশাপাশি ওসিকে অশালীন ভাষায় গালাগালও করা হয়। এই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে পুলিশ ৪০০ বৈঠা জব্দ করে। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে আটক করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে নাশকতার উদ্দেশ্যে বৈঠা তৈরির ফরমায়েশ দেওয়া রঞ্জু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
আরও পড়ুন: অকৃতকার্যের উচ্চহার: শিক্ষায় সুপারিশ ও সংস্কারের প্রয়োজন
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার ফেসবুক ব্রাউজ করার সময় ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি আইডি থেকে থানা ও তাকে উদ্দেশ্য করে দেওয়া হুমকিমূলক স্ট্যাটাসটি তার নজরে আসে। তিনি উল্লেখ করেন যে, এটি একটি ভুয়া আইডি। হুমকিদাতাকে শনাক্ত করার জন্য আইডির ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে থানায় জিডি করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন