০৫:৫১ পি.এম
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপনকে সভাপতি, ইসমাইল হোসেন রাসেলকে সহ-সভাপতি এবং মুফতী মনির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্বর সংলগ্ন সৈয়দ ফজলুল করীম (রহ.) কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি ইসমাইল সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল।
আরও পড়ুন: কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়জিদ হোসাইন। তিনি নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: নাগেশ্বরীতে নামাজ পড়ার সুযোগে দোকানের টাকার ড্রয়ারের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন