০৫:৫৩ পি.এম
চাঁদপুরে ‘৩৬ জুলাই’ মঞ্চের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত এই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগায়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তবে, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন অগ্নিসংযোগ করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন জানিয়েছেন, টায়ার পুড়িয়ে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরানো হয়েছিল। খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন