০৪:৩৮ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ানোর পর মাহমুদা আক্তার (১৪) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সাপে কামড়ানোর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের ফিরোজ মিয়া ও মাহিনুর বেগমের কন্যা। সে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ৮টার দিকে নিজের ঘর থেকে চাচার ঘরে ঘুমাতে যাওয়ার সময় বাড়ির উঠানে মাহমুদাকে সাপে কামড় দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক নাঈম আব্দুল্লাহ তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হতে পারে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা রাত ১১টার দিকে মাহমুদাকে নিয়ে বাড়ি ফিরে যান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: নকলায় এসবিসি প্রকল্পের ২টি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা
নিহতের দাদা খোরশেদ আলম জানান, সাপে কামড়ানোর পর মাহমুদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে চিকিৎসক তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন