০৬:৩২ পি.এম
রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। উভয়েই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আটককৃতরা জানিয়েছেন, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তবে তারা উল্লেখ করেন যে, ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।
আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
তারা দাবি করেছেন, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন এবং এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম মন্তব্য করেন, ‘ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’
রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না।
আরও পড়ুন: সিলেটের ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন