০৬:৩২ পি.এম
ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সিরাজদিখান থানা পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করেছে।
চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পুলিশের এই উদ্যোগে মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহন তল্লাশি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও মহাসড়কে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সিলেটের ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন