১২:৫৮ পি.এম
আসন্ন ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব বাংলালিংক এবং টফি অর্জন করেছে। এর ফলে বাংলালিংকের গ্রাহক এবং বাংলাদেশের ফুটবলপ্রেমীরা টফি প্ল্যাটফর্মের মাধ্যমে World Cup এর ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
বুধবার (৩ জুন) বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার ফলে দেশের ফুটবলপ্রেমীদের জন্য খেলা দেখার সহজ সুযোগ তৈরি হয়েছে। বাংলালিংকের গ্রাহকরা টফিতে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ জুন ফিফা বিশ্বকাপ ২০২৬ মাঠে গড়াবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। উল্লেখ্য, এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে।
জানা গেছে, বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) চাওয়া হয়েছিল ফিফার সংশ্লিষ্ট পক্ষগুলো দ্বারা। কর, অগ্রিম আয়কর এবং ভ্যাট যুক্ত হওয়ার পর মোট পরিমাণ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।
বিপুল পরিমাণ এই অর্থের কারণে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি কিংবা দেশের অন্য কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখন পর্যন্ত এই চুক্তিতে সম্মত হতে পারেনি। তবে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচনের মাধ্যমে দেশে বিশ্বকাপ সম্প্রচারের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন