০৩:২৬ পি.এম
বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন বলেছেন, কবি নজরুলকে আমরা জাতীয় কবি, বিদ্রোহী কবি বা শ্রমিক-মজুরদের কবি হিসেবে পরিচিতি দিয়েছি, তাঁর বিশ্বজনীন রূপটা আমাদের কাছে পরিচিতি পায়নি। তিনি যে শ্রমিক শ্রেণির পক্ষে কলম ধরেছেন, সেটা কোনো দেশ-কাল-জাতিতে আবদ্ধ নয়। নজরুলের কবিতা ও গানের ছত্রে ছত্রে বিশ্ব মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘পদক্ষেপ হবিগঞ্জ’ আয়োজিত ‘বিশ্বজনীন নজরুল’ শীর্ষক অনুষ্ঠানে একক আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের জেলা পরিষদের প্রশাসক পরিদর্শন করেন বেসরকারি স্কুল
পদক্ষেপ-এর সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান আরা আফসার, কবি তাহমিনা বেগম গিনি, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক জেসমিন আরা খানম চৌধুরী, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়।
সভা পরিচালনা করেন পদক্ষেপের সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি পরিবেশন করে পদক্ষেপ, চারুকণ্ঠ শিল্পাঙ্গন, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র ও সুরসায়র সংগীতবিদ্যায়তন। নৃত্য পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী তাকওয়া দ্বীন সাইফ।
পরে পদক্ষেপ-এর পক্ষ থেকে মোহাম্মদ জাকীর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুন: হোসেনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবে এসটি বাংলা টিভির ১ লাখ ফলোয়ার পূর্তি উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন