০৯:৪৩ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতির পদে মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান পলাশ দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডিইউএএ ফ্লোরে অনুষ্ঠিত সাধারণ সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী নতুন কমিটির নাম ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আট পিএইচডি শিক্ষককে সম্মাননা
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম খান এবং দফতর সম্পাদক আল আমিন মীরা।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গেট-টুগেদার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগ জোরদার করে হলের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন