ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক পদক্ষেপ নেবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক পদক্ষেপ নেবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের ঘরবাড়ি মেরামত করতে হবে এবং যাদের পুনর্বাসনে সরকার সবধরনের সহযোগিতা এবং পদক্ষেপ গ্রহণ করবে। তিনি উল্লেখ করেছেন যে, বন্যার পানি সম্পূর্ণ নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘরবাড়ির মেরামতে সরকারের পক্ষ থেকে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, কৃষি, মৎস্য ও গবাদিপশুর মালিক সহ বন্যায় এবং প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার বিশেষ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ৯১৫ (জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কক্সবাজারে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে। দুর্গত এলাকায় নিয়মিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে। তবে তিনি আরো বলেন, সরকার শুধুমাত্র ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, বন্যায় যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এদিকে, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ পাচারকারীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


অর্থ পাচারকারীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধ

অর্থপাচারকারী যারা বিগত সরকারের ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আদালতের মাধ্যমে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানিয়েছেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। একইভাবে বিগত সরকারের সময় ক্ষমতার আড়ালে বিদেশে সম্পদ পাচারের অভিযোগে আরও ডজন খানেক হাইপ্রাফাইল ব্যক্তির নামও এসেছে।

পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে গঠিত তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, এসব মামলায় ৭৬ হাজার কোটি টাকা সম্পদ আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা হয়েছে। এই অবরুদ্ধ সম্পদের মধ্যে ৫৭ হাজার কোটি টাকা দেশের অভ্যন্তরে এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকা রয়েছে। বিএফআইইউ প্রধান ওই প্রতিবেদনে জানিয়েছেন, ডিসেম্বর নাগাদ এর মধ্যে ইতিবাচক অগ্রগতি আসতে পারে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত ২১টি এমএলএআর পাঠানো হয়েছে এবং ৯টি রেড নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ২০২৫ এর ডিসেম্বরের মধ্যে ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল, যেটি সন্দেহজনক লেনদেনে ৯০% এর বেশি ব্যাংক খাতের।

সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম এভাবে চলতে থাকবে এবং ভবিষ্যতে সম্পদ পাচারকারীদের কোনও পরিচয় দেখা যাবে না বলেও জানান বিএফআইইউ প্রধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ার বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


আশুলিয়ার বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- শ্রী সম্রাট দাস (২৭), মো. হাবিবুর রহমান (২৮), মো. বিপ্লব (২৪) এবং মো. নাদিম হাসান (২১)।

সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায়, আশুলিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল জিরাবো এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ কেজির অধিক গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও, পুলিশ জানায়, মাদকমুক্ত, সন্ত্রাস দমন ও অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযানে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল কার্ড বিতর্ক নিয়ে কথা বললেন বালোগান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


লাল কার্ড বিতর্ক নিয়ে কথা বললেন বালোগান

বিশ্বকাপে নিজের লাল কার্ড স্থগিত হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে এবার বালোগান মুখ খুলেছেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান বলেছেন, এই ঘটনা শুধু তাকে নয়, পুরো দলকেই প্রভাবিত করেছে।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান।

 

শেষ ৩২-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে খেলতে গিয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে, অর্থাৎ শেষ ষোলোর লড়াইয়ে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে পরে সেই সিদ্ধান্ত বদলে যায়।

লাল কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করে যুক্তরাষ্ট্র ফুটবল কর্তৃপক্ষ। এরপর বিষয়টি আরও আলোচনায় আসে, যখন খবর ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। এরপর ফিফা জানায়, বালোগানের লাল কার্ডের কারণে পরবর্তী ম্যাচে খেলতে কোনো বাধা নেই। ফলে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেন তিনি।

এই সিদ্ধান্তের পর ফুটবল বিশ্বে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একই ধরনের ঘটনায় সব দলের জন্য কি একই নিয়ম প্রয়োগ করা হয়, নাকি যুক্তরাষ্ট্র বিশেষ সুবিধা পেয়েছে।

বিতর্কের মাঝেই নিজের অনুভূতি জানিয়েছেন বালোগান। তার ভাষ্য, 'আমি জানি বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এসবের প্রভাব শুধু আমার ওপর নয়, পুরো দলের ওপর পড়েছে। আমরা মাঠের ফুটবলে মনোযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু বাইরে যা ঘটছিল, তা এড়িয়ে যাওয়া কঠিন ছিল।'

তিনি আরও বলেন, 'আমি সব সময় দলের জন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। মাঠে খেলার সুযোগ পেয়েছি, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। বাকি বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমার ছিল না।'

বালোগানের খেলার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এখনও থামেনি। অনেক সাবেক খেলোয়াড়, কোচ ও বিশ্লেষক ফিফার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের দাবি, শৃঙ্খলাজনিত নিয়মে কোনো ব্যতিক্রম হলে তা স্বচ্ছভাবে ব্যাখ্যা করা উচিত, যাতে ভবিষ্যতে এমন বিতর্কের জন্ম না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারকে তড়িঘড়ি অবসর না নেওয়ার পরামর্শ রোনালদোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


নেইমারকে তড়িঘড়ি অবসর না নেওয়ার পরামর্শ রোনালদোর

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় ফুটবলপ্রেমী দেশটিতে গভীর হতাশার সৃষ্টি করেছে। এবং সেই হতাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে নেইমার জুনিয়রের নাম। ৩৪ বছর বয়সী এই তারকা হয়তো চিরতরে ব্রাজিল জাতীয় দল ছেড়ে দিতে পারেন, এমন জল্পনা এবং তীব্র সমালোচনা এখন দেশজুড়ে আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও নেইমারের পক্ষে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি গণমাধ্যম ও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্পষ্ট একটি বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যে রোনালদो বলেছেন, বিশ্বকাপ থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে নেইমারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি মন্তব্য করেন, 'এখন কাউকে চাপ দেওয়ার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে কোনো কিছুই চূড়ান্ত করার দরকার নেই।'

রোনালদোর মতে, বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্ট থেকে বিদায়ের মানসিক ধাক্কা কতটা কঠিন হতে পারে, তা তিনি নিজেও ভালোভাবে জানেন। তাই এই মুহূর্তে নেইমারের মানসিক ও আবেগগত সুস্থতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

রোনালদো সমর্থক এবং বিশ্লেষকদের মনে করিয়ে দেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে নেইমারকে একটি দীর্ঘ এবং কঠিন পুনর্বাসন প্রক্রিয়া অতিক্রম করতে হয়েছিল। তিনি বলেন, 'আমরা ভুলে যেতে পারি না যে সে একটি গুরুতর চোট থেকে ফিরেছে, যে চোট তাকে প্রায় দুই বছর মাঠের বাইরে রেখেছিল। সে অনেক ত্যাগ স্বীকার করেই এই বিশ্বকাপে এসেছে।'

তার এই মন্তব্য নেইমারের দীর্ঘ ইনজুরি থেকে ফিরে এসে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার কঠিন যাত্রার দিকে ইঙ্গিত করে।

২০০২ সালের বিশ্বকাপজয়ী রোনালদোর বিশ্বাস, পর্যাপ্ত সময় নিয়ে মানসিক এবং শারীরিকভাবে নিজেকে গুছিয়ে নিতে পারলে নেইমার আবারও ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন। তিনি বলেন, 'শিগগিরই সে আবার অনুপ্রাণিত হবে। আর কে জানে, হয়তো আনচেলত্তি তাকে আবারও ব্রাজিল জাতীয় দলের একটি বিকল্প হিসেবে বিবেচনা করবেন।'

এই বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, বর্তমান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমারের জন্য এখনও সুযোগ থাকতে পারে, যদি সে আবার নিজের সেরা ছন্দে ফিরতে পারে।

রোনালদোর এই মন্তব্য, যা প্রথম লিবের্তা দিপ্রে'র এক্স পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে, ইতোমধ্যে লাতিন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং নেইমারের ভবিষ্যৎ নিয়ে নজর রাখছে বিশ্বের বড় বড় সংবাদমাধ্যম। অনেক বিশ্লেষকই প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক বছরগুলোর ইনজুরি এবং শারীরিক ধকল কাটিয়ে নেইমার কি জাতীয় দলের হয়ে আরেকবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারবেন?

সমর্থকদের একাংশ যেখানে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে, অন্যরা এখনও নেইমারের অভিজ্ঞতার ওপর আস্থা রাখছেন।

এদিকে, নেইমার বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে নিজের ঘনিষ্ঠজনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন। তবে রোনালদোর মতো কিংবদন্তির সমর্থন এবং ব্রাজিল কোচিং স্টাফের নজর থাকায় জাতীয় দলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%