১২:৪০ পি.এম
ঢাকা-খুলনা মহাসড়কে একই সময়ে পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস, খুলনা থেকে ঢাকা গামী দোলা পরিবহন, গোপালগঞ্জ থেকে ব্যাসপুরগামী একটি লোকাল বাস এবং ঢাকা থেকে মোংলাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি লোকাল ভ্যান সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ফলে গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে শহিদুল নিহত হন।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন