০৮:০০ পি.এম
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কম্পানি’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
র্যাবের এই অভিযান চলাকালীন তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারিপাড়া এলাকার মো. নান্না বেপারি (৫৭) রয়েছেন।
আরও পড়ুন: বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু নির্মাণে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভাগ্য
র্যাবের মিডিয়া সেল জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে একটি তল্লাশি পরিচালনা করা হয়।
এ সময় ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। পরে এসব আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও র্যাব-৬ আরো জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর শুরু
মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন