০৮:০৫ পি.এম
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর ৯ বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
রোববার (০২ আগস্ট) দুপুরে, মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
জানা যায়, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে মাহমুদা (৯), শনিবার বিকালে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও মাহমুদা বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থান থেকে খোঁজার চেষ্টা করতে শুরু করে।
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
কিছুক্ষণ পরে, রাত ৯টার সময় গ্রামের রেললাইনের পাশে একটি ঝোপের মধ্যে স্থানীয়রা শিশু মাহমুদার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে, পরিবারের সদস্যরা এবং পুলিশকে খবর দেওয়া হলে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। রোববার (০২ আগস্ট) দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাহমুদা চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, শিশু মাহমুদাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং পরে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে। মামলার কার্যক্রম চলছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যহত রয়েছে।
আরও পড়ুন: ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর-বিমানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন