ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিয়াসুলের ২২ লাখ টাকার জমি দানে তানোরে গোরস্থান নির্মাণ


রিয়াসুলের ২২ লাখ টাকার জমি দানে তানোরে গোরস্থান নির্মাণ

মানুষের শেষ আশ্রয়ের সংকট দূর করে

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল একটি অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা ও আশপাশের গ্রামবাসীর জন্য দীর্ঘদিনের দাফনের জায়গার অভাব মেটাতে ব্যক্তিগত অর্থায়নে ২২ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছেন।

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা ওহিদুল ইসলাম রিয়াসুলের এই মহতী উদ্যোগের ফলে চন্দনকোঠাসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় কোনো নির্দিষ্ট গোরস্থান না থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বজনদের নিজ নিজ বসতভিটায় দাফন করতে হত। এর ফলে জায়গার স্বল্পতা ও নানা সামাজিক ও পারিবারিক বিড়ম্বনায় ভুগতে হত ভুক্তভোগী পরিবারগুলোকে।

আরও পড়ুন: কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

বিশেষ করে কারও মৃত্যুর পর দাফনের

জায়গা নির্ধারণ নিয়ে প্রায়ই চরম সংকট তৈরি হত। নতুন এই গোরস্থানের জন্য জমি পাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটেছে।

জমি দান করার এই উদ্যোগে স্থানীয়

বাসিন্দারা ওহিদুল ইসলাম রিয়াসুলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, তাঁর এই ত্যাগ শুধু একটি এলাকার দাফনের সংকটই দূর করেনি, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: মানবিক সংগঠন HOOD- এর অর্থায়নে বৃদ্ধের চোখে আনন্দাশ্রু

এ বিষয়ে জমিদানকারী সরদার মো.

ওহিদুল ইসলাম রিয়াসুল বলেন, “জানতে পেরেছিলাম এই এলাকার মানুষের মৃত্যুর পর দাফন-কাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। বিষয়টি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তাই গ্রামবাসীর দীর্ঘদিনের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ২২ লাখ টাকা দিয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছি। মানুষের কল্যাণে এমন একটি কাজে শরিক হতে পেরে নিজের কাছেও ভীষণ ভালো লাগছে।” ই/তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বুধবার লাকসামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি তুলেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

লাকসাম স্টেডিয়াম পরিদর্শন করে তিনি সেখানে বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা লক্ষ্য করেছেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখানে গ্যালারি নির্মাণ করা হবে এবং স্টেডিয়ামে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলার প্রশাসক রোজী আক্তারও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণদের সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বক্তারা অনুষ্ঠানে বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সম্মাননা পেলেন গোমস্তাপুরের ডিজিটাল উদ্যোক্তা মো. অলিউল ইসলাম ডালিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


জাতীয় সম্মাননা পেলেন গোমস্তাপুরের ডিজিটাল উদ্যোক্তা মো. অলিউল ইসলাম ডালিম

জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা লাভ করেছেন মো. অলিউল ইসলাম ডালিম, যিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আয়োজক সূত্রে জানা গেছে, সারাদেশ থেকে ১৮ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করার জন্য দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়ায় বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে তাদের দক্ষতা যাচাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচিত ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অলিউল ইসলাম ডালিম বলেন, এর আগে তিনি জাতীয় পর্যায়ে দুইবার দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। এবারের স্বীকৃতি তাকে তৃণমূল মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, সহজ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে। এই অর্জনে শুরু থেকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবা সম্প্রসারণ ও মানোন্নয়নে তার এই অর্জন গোমস্তাপুরের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস, ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায়, বাংলাদেশে সার্বভৌমত্ব ও স্বাধীনতার মর্যাদা রক্ষায় ভারতকে বাস্তবতা বোঝার আহ্বান জানিয়েছে। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া ও এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বিবৃতিতে উল্লেখ করেন, বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি, বরং রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এ দেশের মানুষ ঐক্যবদ্ধ ও আপসহীন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয়, এবং অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ; দিল্লি বা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এ ধরনের বক্তব্য দেশের মানুষের আত্মমর্যাদার ওপর আঘাত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ দাবি করেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি ও আধিপত্যবাদী মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। তিনি অতীতে শুভেন্দু অধিকারীর মন্তব্য এবং সাম্প্রতিক বক্তব্যকে একই প্রবণতার অংশ হিসেবে উল্লেখ করেন। এ ধরনের বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে বিবৃতিতে বলা হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক গুরুত্বকে উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার কৌশলগত গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতেই প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে।

বিবৃতিতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা ও ভবিষ্যতে এমন মন্তব্য বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, কোনো হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না এবং বাংলাদেশের ভূখণ্ডের ওপর কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতি ঐক্যবদ্ধ থাকবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেতলালে আইসিটি শিক্ষিকার সনদ নিয়ে অডিট আপত্তি, বেতন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


ক্ষেতলালে আইসিটি শিক্ষিকার সনদ নিয়ে অডিট আপত্তি, বেতন বন্ধ

জয়পুরহাটের ক্ষেতলাল

উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষিকা সাহিনা আখতারের (ইনডেক্স নম্বর-০০২৬১৩) আইসিটি সনদ নিয়ে মন্ত্রণালয়ের অডিটে আপত্তি উঠেছে। এই আপত্তির ফলে চাকরিতে যোগদানের পর থেকে তিনি যে ১৯ লাখ ৯৬ হাজার টাকা বেতন-ভাতা উত্তোলন করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে, অডিট আপত্তি নিষ্পত্তির পূর্বে যদি তাঁকে বেতন-ভাতা প্রদান করা হয়, তাহলে এর দায়ভার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে যে, প্রধান শিক্ষক ওই নির্দেশনা উপেক্ষা করে শিক্ষিকার বেতন-ভাতা চালু রেখেছিলেন। এদিকে, প্রধান শিক্ষক সাক্ষরিত এমপিও মাসিক বেতন আদেশে ওই শিক্ষিকার নাম থাকলেও সর্বশেষ নভেম্বর ২০২৬ মাসের বেতন শিটে তাঁর বেতনের ঘরে শূন্য (০০) দেখানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত মন্ত্রণালয়ের অডিটে শিক্ষিকা সাহিনা আখতারের আইসিটি সনদসংক্রান্ত অসংগতি চিহ্নিত করা হয়। পরে অডিট আপত্তিতে চাকরিতে যোগদানের পর থেকে তিনি যে সমুদয় বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।

এছাড়া, আপত্তি নিষ্পত্তির আগে তাঁকে বেতন-ভাতা দেওয়া হলে এর দায়ভার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহন করতে হবে বলে জানানো হয়। অভিযোগ রয়েছে যে, অডিট আপত্তি নিষ্পত্তি না হলেও শিক্ষিকা ও প্রতিষ্ঠানপ্রধানের যোগসাজশে তাঁর বেতন-ভাতা চালু রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষিকা সাহিনা আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "মন্ত্রণালয়ের অডিট আপত্তির শর্ত মেনে প্রধান শিক্ষকের মাধ্যমে মাউশি বরাবর জবাব দিয়েছিলাম। কিন্তু তাঁরা তা আমলে না নিয়ে হঠাৎ করে এ মাসের বেতন আসেনি। আমার এমপিও থেকে শুরু করে সব ঠিক আছে। আগামীকাল ঢাকায় গিয়ে বেতন-ভাতা ছাড়ের আবেদন করব।"

হিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লজাবত বলেন, "মন্ত্রণালয়ের অডিটে আইসিটি শিক্ষিকা সাহিনার সনদসংক্রান্ত অসংগতি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বরাবর যথাযথ জবাব দিয়েছি। তাঁর নিয়োগপ্রক্রিয়াসহ সবকিছু ঠিক আছে। তবে নভেম্বর মাসে তাঁর বেতন-ভাতা কেন আসেনি, সে বিষয়ে কোনো নির্দেশনা আমার কাছে আসেনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%