ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ


রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন প্রেমতলী, ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ১০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ডিআর.এক্স-১০০ এমজি এবং ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো.সামির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো.সোহাগের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সামির বাড়ির পাশের দিঘিরপাড় পাকা সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান কামাল বলেন, ঘটনার পরপরই অটোরিকশা পালিয়ে যায়। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান

জাফরান, বিশ্বের অন্যতম দামি মসলা, গাঢ় লাল রঙ ও বিশেষ সুগন্ধের জন্য পরিচিত। কাশ্মীরে এই মসলাটিকে ‘লাল সোনা’ বলা হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, আবাসন নির্মাণ এবং ভেজাল জাফরানের প্রভাবের কারণে ঐতিহ্যবাহী এই চাষ বর্তমানে বড় সংকটের মুখোমুখি।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ভারতের কাশ্মীরের পাম্পোর অঞ্চল বহু শতাব্দী ধরে জাফরান চাষের জন্য পরিচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে কাশ্মীর ও জম্মুতে জাফরান উৎপাদন ছিল ৮ টন, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে মাত্র ২ দশমিক ৬ টনে দাঁড়িয়েছে।

চাষিদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তুষারপাতের ধরন পরিবর্তিত হয়েছে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে জাফরানের ফলন মারাত্মকভাবে কমে যায়। পাশাপাশি সড়ক নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক স্থাপনা তৈরির কারণে চাষের জমি হ্রাস পাচ্ছে। ইঁদুর ও সজারুর আক্রমণও জাফরানের মাটির নিচের কন্দকে ক্ষতিগ্রস্ত করছে।

ভেজাল জাফরানের সমস্যা এই সংকটকে আরও গভীর করেছে। ইরান থেকে আমদানি করা জাফরান অনেক সময় কাশ্মীরি পরিচয়ে বাজারে বিক্রি হচ্ছে। এমনকি জাফরানের সঙ্গে অন্যান্য মসলা ও ক্ষতিকর রং মেশানোর অভিযোগও উঠেছে। এর ফলে প্রকৃত চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এক কেজি জাফরান উৎপাদনে হাজার হাজার ফুলের প্রয়োজন হয়। প্রতিটি ফুল থেকে মাত্র তিনটি লাল গর্ভদণ্ড সংগ্রহ করা হয়, যা হাতে তুলে শুকাতে হয়। এই কারণেই জাফরান বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি।

বিশেষজ্ঞদের মতে, উন্নত সেচব্যবস্থা, চাষের জমি সংরক্ষণ, উন্নত জাতের কন্দ এবং নিয়ন্ত্রিত পরিবেশে চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। তবে কাশ্মীরের চাষিরা উদ্বেগ প্রকাশ করছেন যে, এভাবে চলতে থাকলে শুধু একটি মূল্যবান মসলা নয়, বরং কয়েক শতাব্দীর ঐতিহ্যও হারিয়ে যেতে পারে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটদের ইমপিচমেন্ট উদ্যোগ ধোপে টিকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ডেমোক্র্যাটদের ইমপিচমেন্ট উদ্যোগ ধোপে টিকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুংকার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth) ডেমোক্র্যাটদের নতুন ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাবকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ডেমোক্র্যাটদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, পেন্টাগনে কাঠামোগত সংস্কার এবং বৈচিত্র্য নীতি (diversity programs) বাতিলের মতো কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই ক্ষোভের ফলস্বরূপ তারা ইমপিচমেন্টের উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন।

একটি ভিডিও বার্তায় পিট হেগসেথ বলেন, এটি মূলত ব্যক্তিগত চরিত্রহননের একটি রাজনৈতিক অপচেষ্টা। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও অতীতে এ ধরনের ব্যর্থ অপচেষ্টা চালানোর কথা উল্লেখ করে বলেন, “ট্রাম্পের বিরুদ্ধে যেমন এগুলো কাজ করেনি, আমার ক্ষেত্রেও তা টিকবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”

বিশ্লেষকদের মতে, মার্কিন কংগ্রেসে আগামী সপ্তাহে এই ইমপিচমেন্ট প্রস্তাবের ওপর ভোটাভুটির প্রস্তুতি চলছে। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে এই প্রস্তাব পাস করানো এবং প্রতিরক্ষামন্ত্রীর পদচ্যুতি নিশ্চিত করা ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth) ডেমোক্র্যাটদের আনা নতুন ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে, ডেমোক্র্যাটদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক রোগীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে ৬-৭ জন নারীর বিরুদ্ধে। এ ঘটনায় রিনা (৪৫) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিনা আক্তার চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬-৭ জন নারী তাকে ঘিরে ধরে কৌশলে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে ভিড়ের সুযোগ নিয়ে তার গলা থেকে স্বর্ণের চেইনটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর মিনা আক্তার ও আশপাশের লোকজন চুরির সন্দেহে রিনা (৪৫) নামে এক নারীকে আটক করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক রিনার পিতার নাম আবদুল কাদের। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব ইটাখোলা গ্রাম। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মিনা আক্তার বাদী হয়ে আটক রিনা, সাথীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মধুপুর থানায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-৮, দণ্ডবিধির  ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার রিনাকে শুক্রবার (৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%