০৯:২১ এম
বাংলাদেশ বিশ্বের জলবায়ু সংকট মোকাবেলার জন্য আরও তহবিল ও দ্রুত সহযোগিতা বৃদ্ধির জন্য উন্নত দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ুর হুমকি মোকাবেলা করতে বাৎসরিক ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রার চাহিদা পূরণ হবে না।
এটি গতকাল মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের তালিয়ান আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এক সেশনে বলেছেন তিনি।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
‘সামার দাভোস’-এ ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক এই সেশনের আয়োজন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নভেম্বরে জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ধনী দেশগুলোকে তাদের জলবায়ু প্রতিশ্রুতিকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জলবায়ু মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনার উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজশিল্পের বিকাশে পাটশিল্প ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন