ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬ জন


পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬ জন

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত তারাপীঠ মন্দিরে পুজা করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন পুণ্যার্থী। সোমবার ভোরে মন্দিরের কাছেই একটি পাঁচতলা হোটেলে আগুন লাগে।

ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন, এবং তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলের নীচের অংশে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন: বাঁশখালীতে দুই যমজ সন্তান হত্যার পর বাবার আত্মহত্যা

হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন অংশে। অিগ্নিকাণ্ডের সময় অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন। ফলে আচমকা ধোঁয়া ও আগুনের কারণে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

আগুনের তীব্রতায় নীচতলার একাংশ দ্রুত পুড়ে যায়। ধোঁয়া উঠে যায় উপরতলার ঘরগুলিতেও। অনেক আবাসিক ঘর থেকে বের হতে গিয়ে বিপদে পড়েন। নীচে আগুন থাকায় উপরতলায় আটকে পড়েন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে অনেকেই উপরে থেকে জিনিসপত্র নিচে ফেলতে শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ। পরে দমকলবাহিনীর একাধিক দল আসে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর হোটেলের ভিতরে তল্লাশি চালিয়ে আটকে থাকা আবাসিকদের উদ্ধার করা হয়। দগ্ধ এবং ধোঁয়ায় অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

হোটেল মালিক কল্যাণ পালের দাবি, আগুন লাগার পর রাতপাহারার কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় সামগ্রীতে আগুন ধরে যাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর বক্তব্য, ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যাওয়ায় আতঙ্কিত আবাসিকেরা রিসেপশনের দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেই সময়ই অনেকে আগুনের সংস্পর্শে এসে দগ্ধ হন।

আরও পড়ুন: বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত?

অগ্নিকাণ্ডের সময় হোটেলে পরিবারের সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা তপনজ্যোতি মণ্ডল। তাঁর পরিবারের সদস্যরাও বিপদের মুখে পড়েন। তপনজ্যোতির দাবি, আগুন দেখতে পেয়ে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। জানলা না থাকায় স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে দীর্ঘক্ষণ ঘরের ভিতর আটকে ছিলেন। পরে শৌচালয়ের উপরের ফাঁকা অংশ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশ দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে। তাঁর মা এবং বোনও এ ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ এবং দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেলেও প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তারাপীঠে। শ্রাবণ মাস উপলক্ষে ওই হোটেলে মালদহ, আলিপুরদুয়ারসহ বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীরা ছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে সামরিক ও রাজনৈতিকভাবে বিজয়ী ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


যুদ্ধে সামরিক ও রাজনৈতিকভাবে বিজয়ী ইরান: গালিবাফ

মোহাম্মদ গালিবাফ, যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলা 'অন্যায় যুদ্ধে' বিশ্বের সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকেই তেহরান বিজয়ী হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি রবিবার এ তথ্য জানায়।

টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে গালিবাফের বক্তব্য তুলে ধরে প্রেস টিভি জানাচ্ছে যে, গালিবাফ বলেছেন, এই যুদ্ধের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। তার ভাষায়, ‘আমি পুরোপুরি নিশ্চিত হয়ে বলতে পারি, এই যুদ্ধে আমরা সত্যিই সামরিক ও রাজনৈতিক- দুই দিক থেকেই বিজয়ী হয়েছি।’

এখন ইরানের পার্লামেন্ট স্পিকারের এই বক্তব্য আসছে এমন একটি সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবী করে আসছেন যে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারক গর্ব ও বিজয়ের উৎস। তিনি উল্লেখ করেছেন যে এই সমঝোতার মাধ্যমে কূটনৈতিক ক্ষেত্রে ইরানের অবস্থান আরো শক্তিশালী হবে। গালিবাফ এই প্রসঙ্গে আরো বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক গর্ব ও বিজয়ের উৎস। এটি কূটনৈতিক ক্ষেত্রে আমাদের সাফল্যকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে।’

তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে, সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও ইরান নিজেদের অবস্থানকে সফল হিসেবে তুলে ধরছে।

এদিকে রবিবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফও কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, দেশের দাবি পূরণ এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত না করা পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী পিছু হটবে না। জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের দৃঢ় ইচ্ছা ও সংকল্পের প্রতি সম্মান জানিয়ে সশস্ত্র বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আগ্রাসী যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ইরানের জনগণের ন্যায়সংগত দাবি এবং দেশটির সর্বোচ্চ নেতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনী সরে যাবে না।

এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্পূর্ণরূপে পরাজিত করা, ইরানি জনগণের অধিকার রক্ষা করা এবং শত্রুকে আত্মসমর্পণে বাধ্য না করা পর্যন্ত তারা তাদের লড়াই চালিয়ে যাবে।

এছাড়া, হরমুজ প্রণালি সম্পর্কেও নতুন একটি আলোচনা চলছে। ইরান জানিয়েছে যে, তারা ওমানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে নতুন একটি নৌপথ নির্ধারণের বিষয় রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার বলেছেন, ওমানের সঙ্গে চলা আলোচনা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়টি এক নয়। তিনি তার বক্তব্যে বলেন, প্রণালিটি আবার খুলে দেওয়া হবে কি না, তা যুক্তরাষ্ট্রকে আরও কিছু শর্ত পূরণ করার ওপর নির্ভর করবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে থাকা ইরানের সম্পদ ছেড়ে দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মক্ষেত্র ও স্কুলে ধর্মীয় পরিচয় শনাক্তে নজরদারি বাড়িয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ এম


কর্মক্ষেত্র ও স্কুলে ধর্মীয় পরিচয় শনাক্তে নজরদারি বাড়িয়েছে চীন

সরকারি কর্মক্ষেত্র এবং স্কুলগুলোতে ধর্মীয় অনুষঙ্গের ওপর নজরদারি বৃদ্ধি পেয়েছে চীন। দেশটির চেংডুর একটি সরকারি হাসপাতাল কর্মীদের তাদের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের এবং তাদের পিতামাতার ধর্মীয় পটভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

সম্প্রতি, নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইপোক টাইমস (টিইটি)-এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

টিইটি-এর উদ্ধৃতি অনুসারে, ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথি এবং এই কার্যক্রমের সঙ্গে পরিচিত ব্যক্তিরা ইঙ্গিত করেছেন যে, একটি সরকারি হাসপাতালের স্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী এবং অস্থায়ী কর্মচারীদের তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে তথ্য প্রদান করতে বলা হয়েছে। হাসপাতালটি একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি প্রচার করে জানায় যে, ‘মতাদর্শগত, জাতিগত এবং ধর্মীয় কাজের নিয়মিত তদন্ত’-এর প্রয়োজনীয়তা বাস্তবায়নের জন্য তারা কর্মচারীদের ধর্মীয় বিশ্বাসের ওপর একটি ব্যাপক সমীক্ষা পরিচালনা করছে। বিজ্ঞপ্তিতে হাসপাতালকে ‘কাউকে বাদ না দিয়ে প্রত্যেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার’ নির্দেশ দেওয়া হয়।

টিইটি-এর মতে, সব কর্মচারীকে বাধ্যতামূলকভাবে সব তথ্য দিতে বলা হয়েছিল এবং প্রাসঙ্গিক বিবরণ গোপন করা বা বাদ দেওয়া নিষিদ্ধ ছিল। যেসব কর্মচারীর কোনো ধর্মীয় অনুষঙ্গ ছিল না, তাদেরও নিবন্ধন করে ‘কোনো ধর্মীয় বিশ্বাস নেই’ নির্বাচন করতে বলা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্যদের কোনো ধর্ম পালনের অনুমতি নেই। ধর্মীয় সংশ্লিষ্টতা আছে এমন কর্মচারীদের বিষয়ে তাদের পার্টি শাখায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থাতেও একই ধরনের চর্চা প্রচলিত রয়েছে। সিচুয়ানের একটি বিশ্ববিদ্যালয়ের চেন নামে পরিচিত একজন প্রশাসনিক কর্মচারী দ্য ইপোক টাইমসকে জানান, স্কুলগুলো শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাস নিয়ে তদন্ত করছে এবং উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর জন্য তথ্য সংকলন করছে। এদিকে, চেংডুর শিক্ষা কর্তৃপক্ষের একজন কর্মচারীও টিইটি-কে জানিয়েছেন যে, নতুন শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের আগে শিক্ষা ব্যবস্থা তাদের পরিবারের ওপর বার্ষিক পটভূমি যাচাই করে এবং সংগৃহীত তথ্যের মধ্যে ধর্মীয় সংশ্লিষ্টতাও অন্তর্ভুক্ত থাকে।

দ্য ইপোক টাইমসের মতে, এই পদক্ষেপগুলো ধর্মকে রাজনৈতিক ও আদর্শগত ব্যবস্থাপনার একটি বিষয় হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সিসিপি বারবার ধর্মীয় বিষয়ে পার্টির নেতৃত্বকে সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে এবং একইসঙ্গে ‘ধর্মের চীনাকরণ’ নীতি প্রচার করেছে।

টিইটি-র তথ্যমতে, ২০২৫ সালে চীনা নেতা শি জিনপিং আবারও সব স্তরের পার্টি কর্তৃপক্ষকে ধর্মীয় বিষয়ে তাদের নেতৃত্ব জোরদার করতে এবং ধর্মীয় কাজকে পার্টির সামগ্রিক নেতৃত্ব ব্যবস্থার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। (এএনআই)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরমে কাবু জোকোভিচ কোর্টেই করলেন বমি, টুর্নামেন্ট থেকে বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


তীব্র গরমে কাবু জোকোভিচ কোর্টেই করলেন বমি, টুর্নামেন্ট থেকে বিদায়

প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নোভাক জোকোভিচ। কোর্টে বসে বসে তোয়ালেটে করতে থাকলেন বমি।

শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী মহাতারকা।

গতকাল সিনসিনাটি ওপেনে এমন ঘটনা ঘটেছে। রাউন্ড অব সিক্সটি ফোর পর্বে কোর্টে অসুস্থ হওয়ার পরও লড়াই চালিয়ে গেলেও আর্জেন্টিনার থিয়াগো অগুস্তিন তিরান্তের সঙ্গে পেরে ওঠেননি জোকোভিচ।

যদিও প্রথম সেটে দাপট জোকোভিচই দাপট দেখিয়েছেন। ৬-২ গেমে সেটটি জিতে এগিয়ে যান তিনি। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। তীব্র গরমে জোকোভিচকে বারবার অস্বস্তিতে পড়তে দেখা যায়। এক পর্যায়ে তিনি হাঁটু গেড়ে বসে পড়েন এবং তোয়ালেতে বমি করেন।

চিকিৎসার জন্য বিরতিও নেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

শেষ পর্যন্ত তিরান্তে পরের দুই সেট ৬-৪, ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় তুলে নেন।

বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ে ৫০ নম্বরে থাকা তিরান্তে এর আগে জোকোভিচের বিপক্ষে কখনো খেলেননি। এই জয় তার ক্যারিয়ারে শীর্ষ ১০ খেলোয়াড়ের বিপক্ষে চতুর্থ।

ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে জোকোভিচ বলেন, ‘এটা স্বাস্থ্যগত একটি সমস্যা।

গত কয়েক বছর ধরে এটি আমাকে ভোগাচ্ছে। বিশেষ করে যখন প্রচণ্ড আর্দ্রতা ও গরম থাকে, তখন আমাকে অনেক সমস্যায় পড়তে হয়।’

গরমকেই অবশ্য হারের একমাত্র কারণ মনে করছেন না জোকোভিচ, ‘আমি জানতাম আর্দ্রতা থাকবে। কিন্তু এর সঙ্গে স্নায়ুচাপসহ আরো অনেক কিছু জড়িত থাকে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। আজ (গতকাল) সেটাই হয়েছে।’

সিনসিনাটি ওপেনে আবার খেলবেন কি না, সে প্রশ্নের জবাবেও অনিশ্চয়তা দেখিয়েছেন জোকোভিচ। তার ভাষায়, ‘সম্ভবত আগামী বছর আমি এখানে ফিরব না। তবে ভবিষ্যতে কী অপেক্ষা করছে, দেখা যাক।’

জোকোভিচকে হারিয়ে উচ্ছ্বসিত তিরান্তে বলেছেন, ‘আমি মনে করি, এটাই আমার ক্যারিয়ারের সেরা জয়। নোভাকের মতো কিংবদন্তির বিপক্ষে খেলার সময় স্নায়ুচাপ খুব ভালোভাবে সামলাতে পেরেছি।’

সিনসিনাটি ওপেন থেকে বিদায়ের পর এখন জোকোভিচের সামনে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম শুরু হবে ৩০ আগস্ট। এর আগে শারীরিকভাবে নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন, সেটিই এখন বড় প্রশ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সবশেষ এক সমন্বয়ে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। যে সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১৭ আগস্ট), সদ্য সমন্বয়কৃত দামের ভিত্তিতে দেশের বাজারে এই মূল্যবান ধাতুর বিক্রি চলছে।

সর্বশেষ শনিবার (১৫ আগস্ট) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ওই দিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় কেনাবেচা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত সমস্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকার কারণে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এর পাশাপাশি সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগে থেকে থাকা নিয়ম বহাল থাকবে।

আগে, গত ১৪ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দ্বারা। ওই দিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায় নির্ধারিত হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় নির্ধারণ করা হয়েছিল; যা কার্যকর হয়েছিল একই দিনে সকাল ১০টা থেকে।

এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৪ বার স্বর্ণের দাম সমন্বিত হয়েছে। যেখানে দাম ৫২ দফা বৃদ্ধি করা হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি পেয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম কমানোর কথা বলা হলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপি ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ পর্যন্ত চলতি বছর দেশে ৬২ দফা রূপার দাম সমন্বিত হয়েছে। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রূপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%