০৭:৫৩ পি.এম
শ্রীলঙ্কাকে পরাজিত করে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জয়ের পথে একাধিক নতুন রেকর্ড স্থাপন করেছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে শাহিন শাহ আফ্রিদির দল তিন উইকেটে জয়লাভ করে।
রেকর্ডগুলো একনজরে
৩২৬ : ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভের রেকর্ড। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একই লক্ষ্য তাড়া করে জয়ী হয়েছিল ভারত।
আরও পড়ুন: জাহেদী: ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রস্তুতি নিতে হবে
৬৫৬ : ফাইনালে দুই দলের সম্মিলিত রান। ত্রিদেশীয় সিরিজ কিংবা ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটিই সর্বোচ্চ রান। পূর্বের রেকর্ড ছিল ভারত-ইংল্যান্ডের ৬৫১ রান।
৯ বছর : ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।
২ : ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছে পাকিস্তানের ফখর জামান। এর আগে এই কীর্তি ছিল কেবল সাঈদ আনোয়ারের।
৪ : ওয়ানডেতে ৩০০-এর বেশি রান তাড়া করতে গিয়ে ফখরের সেঞ্চুরি সংখ্যা চারটি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এটি সর্বাধিক। বাবর আজম ও ইউনিস খানের সেঞ্চুরি সংখ্যা তিনটি করে।
আরও পড়ুন: অনুশীলনে ড্রোন চালিয়ে ক্ষমা, সরিয়ে নিলেন ফুটেজ
৯৬ : ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে চার হাজার রান পূর্ণ করেন ফখর। পাকিস্তানিদের মধ্যে তারচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছেছেন কেবল বাবর আজম (৮২ ইনিংস)।
৩৩১ : ওয়ানডে নকআউট ম্যাচে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সংগ্রহ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ৩৩৮ রান করেছিল তারা।
১৩১ : ফাইনালে কামিন্দু মেন্ডিসের ইনিংস। ওয়ানডে ফাইনালে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
আরও পড়ুন: ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের স্বপ্ন এবিজি স্পোর্টস সিটির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন