ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী


প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের বৃত্তির জন্য মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে তিনি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এই সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেবিচক: এয়ারলাইন্সগুলোকে কেবিন সেবা উন্নত ও বিমানভাড়া পুনর্বিবেচনার নির্দেশ

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীও উপস্থিত ছিলেন।

এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে প্রাথমিকে। এর মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে এবং ৪৬ হাজার ২৮১ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফলাফল ওয়েবসাইটে আপলোড করা শুরু হয়েছে। ২-৩ ঘণ্টার মধ্যে আপলোড সম্পূর্ণ শেষ হবে। তখন সকল শিক্ষার্থী ফল জানতে পারবে।

আরও পড়ুন: সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের জন্য আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের জন্য আহ্বান

টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায়, যেমন কাকলী, বনানী, এবং খিলক্ষেত, বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে যানবাহনের চলাচল ধীর হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি ঘটেছে। এই অবস্থার মধ্যে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হয়েছেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী থেকে নেমে আসা গাড়িগুলো নিচের সড়কের ধীরগতির ট্রাফিকের সঙ্গে মিশে গিয়ে তীব্র চাপ তৈরি করছে। এছাড়া, র‍্যাম্পের সামনের অংশে বৃষ্টির পানি জমে থাকায় অনেক গাড়ি চলাচল করছে ধীর গতিতে। ফলে একটির পর একটি গাড়ি আটকে এক দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানানো হয়েছে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

একটি সতর্কতামূলক ফেসবুক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের নিচের অংশসহ খিলক্ষেত এবং মহানগরীর অন্যান্য নিম্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব হিসেবে সংশ্লিষ্ট সড়কগুলোর উপর যানবাহনের চলাচল ধীরগতির হয়ে গেছে এবং কিছু স্থানে যানজট তৈরি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অত্যাধিক সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালাতে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করতে এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুযায়ী চলার জন্য আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ক্ষতিগ্রস্ত জাহাজ ত্যাগ নাবিকদের, হামলার জন্য ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


হরমুজে ক্ষতিগ্রস্ত জাহাজ ত্যাগ নাবিকদের, হামলার জন্য ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

 ওমান উপকূলের কাছে ক্ষতিগ্রস্ত একটি জাহাজের নাবিকরা জাহাজটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নেন। রোববার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। যুক্তরাষ্ট্র এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ‘সামরিক কর্তৃপক্ষ এবং জাহাজটির কোম্পানি সিকিউরিটি অফিসারের (সিএসও) কাছ থেকে আমরা জানতে পেরেছি, নাবিকরা জাহাজটি ত্যাগ করেছেন এবং বর্তমানে একটি লাইফবোটে অবস্থান করছেন।’

সংস্থাটি জানায়, ঘটনাটি ওমানের উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) পূর্বে ঘটেছে।

এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, অনুমোদিত নৌপথ ব্যবহার করতে বারবার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ তথ্য প্রতিমন্ত্রীর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে তিনি সংসদ পরিচালনায় অনন্য ভূমিকা রেখেছেন, যা এদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় থাকবে।

আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের আইনি অঙ্গনকে সমৃদ্ধ করতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মেধা ও অবদান অনস্বীকার্য। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমৃত্যু কাজ করে গেছেন।

এই অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদের চলে যাওয়া দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর এই অভাব সহজে পূরণ হবার নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রবিবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, সাজানো হয়েছে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।

মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ডা. খ. সায়ফুজ্জামান, ডা. রেজুয়ানা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিগন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। বক্তারা বলেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই দেশের উন্নয়নের প্রধান শক্তি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%