প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েব সাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েব সাইটে এই ফলাফল প্রকাশ করা হবে।
গতকাল রবিবার আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, সঙ্গে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েব সাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েব সাইট https://eduboardresults.gov.bd/ থেকে পাওয়া যাবে। আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল। ওই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন