ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন নিহত


গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন ওরফে গেসু (৭৫) নিহত হয়েছেন। তিনি আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার সময় উত্তর নওপাড়া কে.বি.আই সড়কে সিএনজি গাড়ির সঙ্গে দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। গিয়াস উদ্দিনের বাড়ি গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে অবস্থিত। তিনি বারবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ এম


মেলান্দহে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪ জনের কারাদণ্ড

৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগে জামালপুরের মেলান্দহে ৪ জন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দণ্ডিতদের মধ্যে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনিসুর রহমান, আল আমিন জমিরিয়া মহিলা মাদ্রাসা থেকে আমিনুল ইসলাম এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাবিনাকে বহিষ্কার করা হয়েছে।

তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে, প্রত্যেককে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে কামাল পারভেজকে বহিষ্কার করে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আরা জানিয়েছেন, "এই ৪ জনের মধ্যে ৩ জনকে আমি নিজে দণ্ডাদেশ দিয়েছি এবং অপরজনকে এসিল্যান্ড মাহমুদা আক্তার জ্যোতি দণ্ডাদেশ দিয়েছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ এম


নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অটোরিকশার চাপায় মৃত্যু ঘটেছে আরিয়ান হাসান (৪) নামে এক শিশুর। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজের কাছে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের পুত্র।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড় এলাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় এসে অটোরিকশা থেকে মায়ের হাত ধরে নামার সময় একটি দ্রুতগতির অটোরিকশা আরিয়ানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হওয়ার পর তাকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ এম


শেরপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষ হলো। শুক্রবার (৯ জানুয়ারী) শেরপুর পৌরসভাধীন নবীনগর মহল্লার রোয়া বিলে মেলা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। মেলা ঘুরে দেখা যায়, গ্রামীণ ঐতিহ্যবাহী মুড়কি-মুড়ি, মোয়া, নিমকি, গজা, কলাই, বাদাম, কটকটি, তিলের খাজাসহ নানা ধরনের খাবার, প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা, নারীদের প্রসাধনী সামগ্রী এবং গৃহস্থালী পণ্যের পসরা বসেছে।

এছাড়া, ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় ঘোড়দৌড় ও গাঙ্গি খেলা সবচেয়ে জনপ্রিয়। এই খেলা দেখতে অনেক মানুষ ভিড় জমায়। মেলাকে ঘিরে শেরপুর শহরের নবীনগরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের দাবি, নবীনগর এলাকায় শত বছরেরও বেশি সময় ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। পূর্বপুরুষদের ধারাবাহিকতা বজায় রেখেছেন তারা। প্রতিবছর বোরো আবাদের আগেই মেলার আয়োজন করা হয়। এদিকে, মেলার আশেপাশে স্থানীয় গ্রামবাসীর ঘরে ঘরে নতুন আমন ধানের চালে পিঠা-পায়েশ খাওয়ার উৎসব চলছে। এ উৎসবকে ঘিরে প্রতি বাড়িতে দূর-দূরান্তের আত্মীয়রা ছুটে আসেন পিঠা খেতে এবং মেলা দেখতে। আয়োজক কমিটির সভাপতি পারভেজ আহম্মেদ জানান, প্রায় ২০০ বছর ধরে এই পৌষ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তাই বাবা-দাদার ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতিবছর মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে আগামীতেও এটি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ এম


গফরগাঁওয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ি ঈদগাহ মাঠে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমি গফরগাঁও পৌর এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আসুন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করুন।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল চায়, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিতে চায়, ধানের শীষের পক্ষে ভোট দিতে চায়।" এ সময় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক গফুর হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজহারুল হক এবং ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক। সভা শেষে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মুফতি মোঃ আসাদুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%