০১:২২ এম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। এই উন্নয়ন কাজটি দৌলতপুরের নির্বাচিত বৃহত্তর কুষ্টিয়ার ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত একমাত্র বিএনপি দলীয় সংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে সংসদ সদস্য আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন। এছাড়া বিএনপি নেতৃবৃন্দ সহ অন্যরা চিকিৎসকগণের উপস্থিতি ছিল। সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানান, চিকিৎসা সেবার মান উন্নত করতে ডাক্তারদের রোগীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে রেললাইনে আগুন, পুলিশ তদন্তে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন