প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর গলাচিপা নদী-খাল এবং বিস্তীর্ণ চরাঞ্চল দ্বারা পরিবেষ্টিত। উপজেলার বিভিন্ন দুর্গম অঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাত্রায় রয়েছে নানা সীমাবদ্ধতা।
বিশেষত চরাঞ্চলের শিশুদের শিক্ষা, দরিদ্র পরিবারের আর্থিক সক্ষমতা এবং অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, মানবিক সহায়তা, নারী উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
গলাচিপায় সংগঠনটির অন্যতম বড় উদ্যোগ চর আগস্তি এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। দুর্গম এই চরাঞ্চলের শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে দীর্ঘ মেয়াদে বিদ্যালয় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার সুযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বই, খাতা, কলম, পেনসিল, ইরেজার, স্কুলব্যাগ, ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহায়তা পাচ্ছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যয়ও বহন করছে বসুন্ধরা শুভসংঘ। দীর্ঘ সাত বছর ধরে বসুন্ধরা শুভসংঘকে ঘনিষ্ঠভাবে চিনি ও জানি।
চর আগস্তির মতো দুর্গম এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রভাব কেবল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্থানীয় পরিবারগুলোর মধ্যেও সন্তানদের পড়াশোনা করানোর আগ্রহ সৃষ্টি হচ্ছে।
দুর্গম চরাঞ্চলের যেসব শিশু নানা কারণে শিক্ষার মূলধারার বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে, তাদের বিদ্যালয়মুখী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম কেবল শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়।
অসহায়, দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ফলে প্রশিক্ষণ গ্রহণকারী নারীরা ঘরে বসে কাজ করে আয় করার সুযোগ পাচ্ছেন। একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে একটি পরিবারের আয়ের নতুন পথ তৈরি হয়েছে।
গলাচিপার চর আগস্তির শিশুদের হাতে বই তুলে দেওয়া, অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া কিংবা একটি দরিদ্র পরিবারকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া—এসব ছোট উদ্যোগই বড় সম্ভাবনা তৈরি করছে। শিক্ষা, মানবিকতা ও স্বাবলম্বিতার এই কার্যক্রমই বসুন্ধরা শুভসংঘের সামাজিক উদ্যোগকে স্থানীয় মানুষের কাছে আরো অর্থবহ করে তুলছে। বসুন্ধরা শুভসংঘের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন