প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক সংঘাত বা যুদ্ধ শুরু হলে আরও উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন দেশটির নৌবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।
হাবিবুল্লাহ সাইয়ারির মতে, সাম্প্রতিক সামরিক সংঘাতগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছে। তিনি জানান, দেশের ভেতরে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায়, তবে তারা ইরানের নতুন এসব ব্যবস্থার সক্ষমতার মুখোমুখি হবে। সাম্প্রতিক ঘটনাবলি থেকে ইরানের সশস্ত্র বাহিনী শিক্ষা গ্রহণ করেছে এবং আকাশ প্রতিরক্ষা উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্ভাব্য হামলার পরিস্থিতিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা যুদ্ধ পরিস্থিতিতে প্রমাণিত হবে বলে জানিয়েছেন সাইয়ারি। তবে নতুন এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত বিশদ বা সক্ষমতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: প্রেস টিভি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন