ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট


খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

সোমালিয়ায় খরা, আকস্মিক বন্যা, সংঘাত এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ফলে একটি ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশটির ৬৫ লাখের অধিক মানুষ তীব্র খাদ্যসংকটের মুখোমুখি। এই সংখ্যা মোট জনগণের প্রায় এক- তৃতীয়াংশ। বিভিন্ন পরিবার জীবন রক্ষায় ঘরবাড়ি ছেড়ে রাজধানী মোগাদিশুর আশ্রয় শিবিরে চলে এলেও সেখানে তারা ক্ষুধা ও দারিদ্র্যের চক্র থেকে মুক্তি পেতে পারছে না।

দেশটির মধ্যাঞ্চলের বুরহাকাবা এলাকার বাসিন্দা জয়নাব ইব্রাহিম টানা তিন বছর ধরে খরার ছবিতে রয়েছেন। বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে যাচ্ছে, ফলে ফসল নষ্ট হচ্ছে এবং পানি ফুরিয়ে যাচ্ছে। তার গ্রামে মহামারির মতো ক্ষুধা ও রোগের বিস্তার ঘটেছে। এতে তার ১০ সন্তানের মধ্যে চারজন মারা যায়। তিনি বলছেন, "জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করেছি—শুকনো ঘাস বিক্রি করেছি, মাটি খুঁড়ে পানি তুলেছি। কিন্তু কিছুই অবশিষ্ট ছিল না।" একপর্যায়ে শিশাদের বাঁচাতে তাকে পালাতে হয়েছে। বর্তমানে মোগাদিশুর কাহদা এলাকার একটি শিবিরে তিনি ছয় সন্তানের সঙ্গে একটি ছোট্ট অস্থায়ী ঘরে বসবাস করছেন।

৭৭ বছর বয়সী আদান রোবেলও এমন পরিস্থিতির শিকার। দীর্ঘ খরায় তার জমির ফসল নষ্ট হয়ে যায়। এরপর গত মাসে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হলে তার গ্রাম ভেসে যায়। এ সময় এলাকাজুড়ে সরকারি বাহিনী ও আল-শাবাবের মধ্যে যুদ্ধ চলছিল এবং মাথার ওপরে ড্রোন ঘুরছিল।

আরও পড়ুন: ক্লাইমেট ইনভেস্ট ফান্ড বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদান দেবে: পরিবেশ প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, "সবকিছু হারিয়ে খাবার ও পরিষ্কার পানি না থাকা, আর চারদিক থেকে যুদ্ধের আসন্ন ভয়—এই পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর।" নিরাপত্তাহীনতা ও সাহায্যের অভাবে তাকেও গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। বর্তমানে মোগাদিশুর ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অস্বাস্থ্যকর ও ভিড়-ভিড়ি পরিবেশে অবস্থান করছে। সেখানে পানি, চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার যথেষ্ট সুযোগ নেই।

সবচেয়ে বিরূপ পরিস্থিতিতে রয়েছে শিশুসমূহ। সর্বশেষ তথ্যে জানা যায়, পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৯ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অর্থের অভাবে প্রায় ৫০০ পুষ্টিকেন্দ্র বন্ধ হয়েছে। এর ফলে অনেক শিশু চিকিৎসা গ্রহণ করতে পারছে না। আন্তর্জাতিক রেড ক্রস জানায়, গত তিন মাসে কিসমায়ো হাসপাতালে একটি বিশেষ বিভাগে ৭০০-এর বেশি শিশুকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ১০ জন মারা গেছে।

এই সংকট আরও ব্যাপক প্রভাব ফেলেছে কারণ আন্তর্জাতিক সহায়তা কাটছাঁট করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালিতে অস্থিরতা সৃষ্টি হওয়ায় জ্বালানি, খাদ্য এবং পরিবহন খরচ বেড়ে গেছে। এর ফলে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সম্প্রতি বলেন, "জলবায়ু সংকট, সংঘাত আর বন্যা-খরা একত্রে পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।" অর্থের অভাবে সাহায্য সংস্থাগুলোও কার্যকরভাবে কাজ করতে পারছে না। সুতরাং সোমালিয়া এখন গভীর এক সংকটে রয়েছে, যেখানে মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন সংগ্রাম করছে।

আরও পড়ুন: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


অবশেষে বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এই অবস্থার ফলস্বরূপ, বাংলাদেশিদের ভিসা বাতিল করার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে দেশটি। এমনকি, আইসিসির নির্ধারিত সিরিজ এবং সাফ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে দল পাঠানোর বিষয়েও তারা অস্বীকৃতি জানায়।

যাহোক, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে। বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত সরকার। ঢাকায় আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ভারত।

এটি আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কোনো দল এই প্রথম বাংলাদেশ সফরে আসছে। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচদিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬।

এদিকে, এর আগে ২০২৫ সালে বাংলাদেশ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার জন্য কোহলি-রোহিতদের প্রস্তুতি ছিল। তবে সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায়, এই সিরিজটি স্থগিত রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আবেদনের মাধ্যমে জানিয়ে দেয়।

কিন্তু জাতীয় নির্বাচনের পরপরই ভারত এই সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে। নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টে ঢাকা সফরে আসার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে প্রবেশ করবে। আর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। পরে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ফুটবলেও ভারত একগুয়েমি প্রদর্শন করেছে। গত বছর জুলাইয়ে ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল, কিন্তু প্রতিবেশী দেশটি সেই টুর্নামেন্টে অংশ নিতে দল পাঠায়নি।

তবে এবারে স্বস্থির খবর হলো, ভারত হ্যান্ডবল দলকে বাংলাদেশে পাঠাচ্ছে। এ ছাড়া, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বয়স ভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট।

অনূর্ধ্ব-২০ বিভাগে, দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে খেলা হবে। ‘এ’ গ্রুপে থাকবে ভারত, নেপাল ও ইয়েমেন, এবং ‘বি’ গ্রুপে থাকবে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুন।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দলটি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে।

বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সৃষ্টি করতে, আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে ভাগ করেছে।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীন বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে এবারের বয়স ভিত্তিক আইএইচএফ ট্রফিও অন্তর্ভুক্ত। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তীতে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বের কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ লাভ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

পাবনার সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশন করে চলেছেন তাসনিম জাহান মিম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। তাসনিমের প্রেমিক তাহজিদ হোসাইন বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাসনিম জাহান মিম পাবনার সুজানগর উপজেলার উলাট কাদোয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে রতন মোল্লার মেয়ে। তাহজিদ হোসাইন উলাট মোল্লাপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে।

তাসনিমের বাবা রতন মোল্লার লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, তাসনিম জাহান মিমের সঙ্গে তাহজিদ হোসাইনের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা উভয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিল। চলতি বছরের ৩১ মে রাত ১২টার দিকে তাহজিদ কৌশলে তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় আমার মেয়ের সঙ্গে আমার বাড়িতেই রাত্রিযাপন করে। স্থানীয়দের কাছে আপত্তিকর অবস্থায় তারা দুজন ধরা পড়লেও তাহজিদ সুকৌশলে পালিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের দাবিতে ১ জুন মিম তার প্রেমিক তাহজিদের বাসায় চলে যায়। তবে গভীর রাতে তাহজিদ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিম ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করে আসছেন।

তাসনিম জাহান মিমের চাচাতো ভাই সজল গণমাধ্যমকে বলেন, ঘটনার জানাজানি হওয়ার পর উভয়পক্ষ বসে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু স্থানীয় পলিটিকস এই পরিবেশ বিনষ্ট করছে। আমরা এই বিষয়টিকে পারিবারিক সম্পর্কের মধ্যে রাখতে চাই। তৃতীয় পক্ষ উসকানি দিয়ে বিষয়টি থানা-কাছারিতে নেওয়ার পাঁয়তারা করছে।

তাসনিমের বাবা রতন মোল্লা জানান, ছেলেমেয়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই এটি নিষ্পত্তি করতে চেয়েছি। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে নেওয়ায় আমার মেয়েটি ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। বিয়ে না হওয়া পর্যন্ত আমরা মেয়েকে ওই বাড়ি থেকে আনতে আগ্রহী নই।

তাহজিদের মা বিউটি খাতুন তাহজিদ ও মিমের প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মেয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছে। প্রেমের সম্পর্কের বিষয়টি জানার পর তিনি তাহজিদকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য চাপ দেন। কয়েক মাস যোগাযোগ বন্ধ থাকলেও মেয়ে ফুসলিয়ে সুকৌশলে জন্মদিনের কেক কাটা নিয়ে গিয়ে ওই ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি আরও বলেন, মেয়েটি আমার বাড়িতে এসে উঠলে স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে একটি পক্ষ বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে।

এদিকে অভিযোগ উঠেছে, তাহজিদের মা বিউটি খাতুন তাসনিমকে কারো সঙ্গে দেখা বা কথা বলতে দিচ্ছেন না। যে কারণে মিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মিমের আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন যে, ছেলের কোনো আত্মীয় পুলিশের চাকরি করার সুবাদে তারা আইনি সহায়তা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (৪ জুন) ঘটনাটি আমি জানতে পারি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইতোমধ্যে ঘটনার কিছু তদন্ত করা হয়েছে। মেয়েপক্ষ সম্ভবত মামলার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু পুরো ঘটনা ঊর্ধ্বতন স্যাররা জানেন, তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাক্ষী ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুন, যিনি আয়েশা বেগম নামেও পরিচিত, (৯০) মারা গেছেন। গত শনিবার (৬ জুন) বিভিন্ন স্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্র জানাচ্ছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ৮টায় রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে। পরে সকাল ১০টায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা হয়। জানাজা সম্পন্ন হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আয়েশা বেগম নবম শ্রেণির শিক্ষার্থী থাকাকালে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে এক মাস কারাবরণ করতে হয়েছিল।

তিনি কর্মজীবনে মহা-হিসাবরক্ষণ অধিদপ্তরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরের পরও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মডেলকে বিয়ে করতে না পেরে পাকিস্তানি এমপির কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


মডেলকে বিয়ে করতে না পেরে পাকিস্তানি এমপির কাণ্ড

পাকিস্তানের মডেল ও অভিনয়শিল্পী মোমিনা ইকবালকে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল এবং হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের এমপি সাকিব চাথারের বিরুদ্ধে।

এই মামলা দায়ের করা হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) এর মাধ্যমে, যা দেশটির প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের (পেকো) অধীনে।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাথারের বিরুদ্ধে সম্প্রতি মোমিনা ইকবাল এনসিসিআইএ-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার পর এ মামলাটি নথিবদ্ধ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, সাকিব চাথার, তার স্ত্রী এবং কয়েকজন সহযোগী মিলে মোমিনাকে সাইবার হয়রানি ও ব্ল্যাকমেইল করেছেন। এছাড়াও, তিনি মোমিনার এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে যে, সন্দেহভাজনরা এই অভিনেত্রীর উপর অবৈধ নজরদারি চালিয়েছেন এবং তার আত্মীয়স্বজনদের হুমকি দিয়েছেন।

এফআইআরে উল্লেখ করা হয়, সাকিব চাথার আগেই বিবাহিত—বিষয়টি জানতে পেরে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মোমিনা ইকবাল। এরপর সাকিব চাথার মোমিনার কিছু ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং বিয়েতে রাজি না হলে তার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালেও সাকিব চাথার এই অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, যার ফলে মোমিনার আগের একটি বিয়ের কথাবার্তা ভেঙে যায়। অভিযোগপত্র অনুযায়ী, তাকে, তার বর্তমান স্বামী এবং পরিবারের সদস্যদের ফোনে অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো হতো। এছাড়া, একই ধরনের বার্তা মোমিনার বোনের ফোনেও পাঠানো হতো।

এজাহারে বলা হয়েছে, এসব হুমকিমূলক বার্তাগুলো সাকিব চাথারের ব্যক্তিগত ফোন নম্বর থেকে এসেছে বলে শনাক্ত করা গেছে। পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে মোমিনার মোবাইল ফোন থেকে ওই আইনপ্রণেতার পাঠানো ব্ল্যাকমেইলের ভিডিওগুলো।

পেশায় আইনজীবী মোমিনার বোন এ হুমকির সপক্ষে একটি ভিডিও প্রমাণ এনসিসিআইএ-র কাছে জমা দিয়েছেন। ডিজিটাল প্রমাণ হিসেবে ভিডিওটি এবং মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে যে, সাকিব চাথার মোবাইল ফোনটি এনসিসিআইএ-র কাছে জমা দেওয়ার আগে ফোন থেকে সমস্ত ডেটা ও অ্যাপস মুছে ফেলেন।

এর আগে, হয়রানি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগে লাহোরের চুং থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করার জন্য মোমিনা গিয়েছিলেন। সেখানে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে ওই আইনপ্রণেতা বারবার তার এবং তার তৎকালীন বাগদত্তার (যিনি বর্তমানে তার স্বামী) সঙ্গে যোগাযোগ করে গালিগালাজ করছেন এবং হুমকি দিচ্ছেন।

মোমিনা আরও জানান, সাকিব চাথার তাকে হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ দিয়েও হুমকি দিতেন। এ বিষয়ে অভিযোগ জানাতে মোমিনা তার আইনজীবীদের নিয়ে চুং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম ইমদাদের সঙ্গেও দেখা করেছিলেন।

উল্লেখ্য, মোমিনা ইকবালের বিয়ের প্রস্তুতির সময়েই এই বিষয়টি প্রথম সামনে আসে। চলতি সপ্তাহের শুরুতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%