প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশগ্রহণ করে।
কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিনসহ স্কাউটসের সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ || ০৭ নভেম্বর, ২০২৬ খ্রি.
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন