০৯:৫৬ এম
আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংক নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক বা কঠোর অবস্থান বজায় রেখে এবারও নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই সঙ্গে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসতে পারে।
এটি হবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি। জানা গেছে, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেয়া হতে পারে।
আরও পড়ুন: ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় এবারও নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে।
সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে কেমন পরিমাণ অর্থের সরবরাহ রাখা হবে, তার সম্ভাব্য রূপরেখা মুদ্রানীতিতে তুলে ধরা হয়। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখার বিষয়গুলোর গুরুত্ব প্রদান করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত এই মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য কার্যকর থাকবে।
আরও পড়ুন: শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মিয়া গোলাম পরওয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন